মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০৫ এ.এম
বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন। প্রধানমন্ত্রী ওইদিন সকালে একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতা প্রচারে নতুন প্রাণ যোগ করবে। জানা গেছে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টল ভাড়া মওকুফ করা সিদ্ধান্ত প্রকাশকদের জন্য ইতিবাচক হিসেবে ধরা হচ্ছে। অনুষ্ঠান দুটির জন্য ইতোমধ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গত বছর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই বছর ৯ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়।
এবারের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন–চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।
এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
একুশে পদক রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতি বছর দেশের গুণীজন এবং প্রতিষ্ঠানকে এই পদক দিয়ে সম্মানিত করা হয়।
নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এককালীন নগদ চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, রেপ্লিকা এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।
এ বছর সাহিত্য বিভাগে একুশে পদকের জন্য কোনো মনোনয়ন প্রকাশ করা হয়নি। গত ৫ ফেব্রুয়ারি একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। ওই বছরের ৩০ অক্টোবর ছিল মনোনয়ন জমার শেষ দিন।
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব