রবিবার ০৪ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

পাথরঘাটায় প্রাথমিক শিক্ষক সমিতির 'পকেট কমিটি' ঘিরে তুঙ্গে বিতর্ক: গঠনতন্ত্র লঙ্ঘন ও স্কুল ফাঁকির অভিযোগে ক্ষুব্ধ শিক্ষকরা

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৫ মার্চ ২০২৬ ০৪:০১ পি.এম

পাথরঘাটা প্রাথমিক শিক্ষক সমিতি পাথরঘাটা প্রাথমিক শিক্ষক সমিতি

বরগুনার পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিভক্তি দেখা দিয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘন করে ‘পকেট কমিটি’ চাপিয়ে দেওয়ার অভিযোগে সাধারণ শিক্ষকদের মধ্যে এই অস্থিরতা তৈরি হয়েছে।

 

সম্প্রতি কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অভিযোগ উঠেছে, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা কমিটিতে ৫১ সদস্য থাকার কথা থাকলেও নতুন কমিটিতে সদস্য সংখ্যা বাড়িয়ে ৬১ জন করা হয়েছে।

 

নিয়মানুযায়ী সভাপতি পদটি প্রধান শিক্ষকদের মধ্য থেকে এবং সাধারণ সম্পাদক পদটি সহকারী শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত হওয়ার কথা থাকলেও এবার তা মানা হয়নি। অনেক অভিজ্ঞ ও সিনিয়র প্রধান শিক্ষকদের বাদ দিয়ে দুইজন জুনিয়র সহকারী শিক্ষককে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে দাবি করেছেন সাধারণ শিক্ষকরা।

রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।

নতুন কমিটির সদস্যদের রাজনৈতিক পটভূমি নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বর্তমান কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন সদস্য বিগত সরকারের প্রভাবশালী এমপিদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। পট পরিবর্তনের সাথে সাথে তাদের এই নতুন অবস্থান শিক্ষকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।

শিক্ষকদের দাবি, সমিতির প্রভাব খাটিয়ে নির্দিষ্ট কিছু শিক্ষক নিয়মিত স্কুল ফাঁকি দেন এবং উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় অনধিকার চর্চা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, “শিক্ষকতা একটি সম্মানজনক পেশা। আমাদের প্রতিনিধি কে হবেন, তা নির্ধারণ করার অধিকার সাধারণ শিক্ষকদের। কারো ব্যক্তিগত সুপারিশে যখন পকেট কমিটি চাপিয়ে দেওয়া হয়, তখন পুরো শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমরা অবিলম্বে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই।”

 

 

শিক্ষানুরাগীরা মনে করছেন, শিক্ষকদের মধ্যে এই দলাদলি ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান বিঘ্নিত হতে পারে। অগঠনতান্ত্রিক কমিটির প্রভাবে শিক্ষা প্রশাসনে শিক্ষকদের দূরত্ব বাড়বে এবং দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে।

 

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, “পাথরঘাটা উপজেলা কমিটি নিয়ে সৃষ্ট মতভেদ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। গঠনতন্ত্র ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। স্থানীয় শিক্ষকরা লিখিত অভিযোগ জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা

news image

মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

news image

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম

news image

মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা

news image

দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়

news image

সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু

news image

বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ

news image

মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম

news image

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ

news image

জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

news image

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন

news image

মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন

news image

​ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

news image

জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি

news image

দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

news image

জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি

news image

বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

news image

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন  একাডেমিক ভবনের উদ্বোধন

news image

সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।

news image

দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ

news image

ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ

news image

ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

news image

শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু

news image

চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত

news image

জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ

news image

প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি