মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৩ এপ্রিল ২০২৬ ০২:৪৩ পি.এম
জামালপুরে প্রয়াত আইসিটি শিক্ষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল
জামালপুরের ঐতিহ্যবাহী সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অত্যন্ত জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিক্ষক মরহুম সিটো রাশেদ স্যারের স্মরণে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তার পরিবারকে আর্থিক অনুদান প্রদানের কর্মসূচি সম্পন্ন হয়েছে।
রোজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে বিদ্যালয়ের নিজস্ব সভাকক্ষে এই শোকাতুর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মরহুম শিক্ষকের কর্মজীবন ও শিক্ষার্থীদের প্রতি তার মমত্ববোধের কথা স্মরণ করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ তাদের প্রিয় রাশেদ স্যারের স্মৃতিচারণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. শফিকুল আলম এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মো. মাইন উদ্দিন বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. শফিউল্লাহ আকন্দ রাজুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মরহুম সিটো রাশেদ স্যারের পরিবারের সদস্যদের নিকট একটি আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের হাতে এই চেক তুলে দেন। কর্তৃপক্ষ জানান, এটি কোনো দান নয় বরং একজন সহকর্মীর প্রতি তাদের ভালোবাসা ও দায়িত্ববোধের একটি ক্ষুদ্র বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিদ্যালয়ের সকল সদস্য পরম করুণাময় আল্লাহর নিকট প্রিয় শিক্ষকের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করেন।
আইসিটি শিক্ষক সিটো রাশেদ গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে স্ট্রোকজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জামালপুরের শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোক সভায় বক্তারা উল্লেখ করেন। তার দেখানো পথে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষার্থীরা যেন এগিয়ে যেতে পারে, সেই আহ্বান জানানো হয়।
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি