সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

পঞ্চগড় মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ১২ জন আটক

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ০২ ডিসেম্বার ২০২৫ ০৪:৩৫ পি.এম

পঞ্চগড় মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ১২ জন আটক পঞ্চগড় মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ১২ জন আটক

পঞ্চগড় সদর উপজেলায় মেসেঞ্জার গ্রুপে কথা-কাটাকাটির জেরে সোহান আলী (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত ও মারধর করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ ছাত্রকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গুরুতর আহত অবস্থায় সোহান বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার দুপুরে অমরখানা ইউনিয়নের অমরখানা উচ্চবিদ্যালয়–সংলগ্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে সোহানের ওপর হামলা হয়। রাত সাড়ে ১০টার পর তার ভাই রশিদুল ইসলাম বাদী হয়ে আটক ১২ কিশোরসহ মোট ১৭ জনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় মামলা করেন।অষ্টম শ্রেণির ছাত্র সোহান অমরখানা উচ্চবিদ্যালয়ে পড়ে। সে সদর উপজেলার বদিনাজোত এলাকার ভ্যানচালক তরিকুল ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত কিশোরের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০-১২ দিন আগে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সোহান ও অভিযুক্তদের মধ্যে কথা–কাটাকাটি ও গালিগালাজ হয়। গতকাল বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে অভিযুক্ত কিশোরেরা সোহানকে ঘিরে ফেলে। এ সময় লোহার রড ও সাইকেলের ফ্রিহুইল দিয়ে তৈরি বিশেষ বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়।

পরে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করলে তা ঠেকাতে গিয়ে তার বাঁ হাতের কবজির রগ কেটে যায়। সোহান চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় স্থানীয়রা অভিযুক্তদের মধ্যে ১২ জনকে ধরে মারধর করে। অমরখানা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক উত্তেজিত জনতার হাত থেকে ওই ১২ কিশোরকে উদ্ধার করে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের হেফাজতে নেয়।সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে আটক কিশোরদের দেখতে ও খাবার দিতে যান তাদের কয়েকজন স্বজন। তাঁদের একজন এক কিশোরের দাদা বলেন, ‘আমার নাতি করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে পড়ে। আজ ওর পরীক্ষা ছিল। কিন্তু অমরখানায় সে কেন গেছে, কিছুই বলতে পারছি না।’মামলার বাদী রশিদুল ইসলাম বলেন, ‘ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে কথা-কাটাকাটির জেরে ওরা আমার ছোট ভাই সোহানকে মেরে ফেলার উদ্দেশ্যে এভাবে আঘাত করেছে। পঞ্চগড় সদর হাসপাতালে আমার ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় রংপুর মেডিকেলে রেফার করেছে। কিন্তু পথে ওর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় আর টাকাপয়সার সমস্যা থাকায় তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেছি। আমরা এই ঘটনার বিচার চাই।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) অশীষ কুমার শীল বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতেই মামলা হয়েছে। সকালে আমাদের হেফাজতে থাকা ১২ কিশোরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের

news image

স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর

news image

মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

news image

বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়

news image

নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ

news image

ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ

news image

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১

news image

জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news image

বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ

news image

দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর

news image

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত

news image

বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

news image

বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা

news image

বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন

news image

বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক

news image

পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

news image

সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

news image

বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

news image

জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

news image

পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'

news image

বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন

news image

মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

news image

মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ

news image

মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।

news image

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

news image

নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!

news image

ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল

news image

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ সতর্কতা: নাশকতা এড়াতে নামল বিজিবি, যৌথ টহল

news image

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত