মোছাঃ পারভীন আক্তার, দেওয়ানগঞ্জ প্রতিনিধি ০২ ডিসেম্বার ২০২৫ ০৪:৩২ পি.এম
জামালপুর সদর উপজেলার বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনা
জামালপুর সদর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি'র বদলি এবং নবাগত ইউএনও মিজ্ নাজনীন আখতারের যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা স্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, নিম্নমান হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মেডিকেল অফিসারবৃন্দ, উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং) বিভাগের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ প্রায় সব দপ্তরের প্রতিনিধিগণ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানটি কাভার করতে উপস্থিত ছিলেন এবং বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
বিদায়ী ইউএনও জিন্নাত শহীদ পিংকি তাঁর দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সেবামূলক কার্যক্রম এবং জনসেবায় প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “জামালপুর সদর উপজেলাবাসীর সহযোগিতা ও ভালোবাসা আমার কর্মজীবনকে আরও সমৃদ্ধ করেছে।”
নবাগত ইউএনও মিজ্ নাজনীন আখতার তাঁর বক্তব্যে বলেন, “জামালপুর সদর উপজেলার উন্নয়ন ও জনসেবাকে এগিয়ে নিতে সকলের সমন্বয় ও সহযোগিতা কামনা করছি। সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”
অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন।
উপজেলা হল রুম পরিণত হয় এক উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেখানে জনসেবা, উন্নয়ন ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়।
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ