শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৮ জুন ২০২৬ ১১:২৫ পি.এম
পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পাথরঘাটা পৌরসভার দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে এনএসএস প্রকল্প অফিসে দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাক্টিভিস্টা বরগুনার আয়োজনে এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধারাবাহিক ফলোআপ কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, বাজার কমিটির সভাপতি, গণমাধ্যম কর্মী, সমাজকর্মী, জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবেশ আন্দোলন কর্মী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেসি সভার উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন-এফরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান।
পরে অংশগ্রহণকারী বক্তারা পৌরবাসীর বর্জ্য দুষণ, জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাম্পিং ষ্টেশন করার জন্য নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল হায়দারের কাছে দাবি তুলে ধরেন। পৌর নির্বাহী প্রকৌশলী সকলের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি বলেন-“অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু, জলাবদ্ধতা দূরীকরণে ১৫ কি.মি বক্স ড্রেন নির্মাণ, ৩.৫ কিলোমিটার ড্রেনেজ সংস্কার, ময়লা অপসারণে ডাম্প সরবরাহ এবং ক্রমবর্ধমান বর্জ্য দূষণ লাঘব করতে শহরের প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হচ্ছে এবং এ ব্যাপারে বাজার কমিটি, পৌর নাগরিকদের সমন্বয়ে মনিটরিং কাজ জোরালো করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন”।
জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মেহেদি হাসান বলেন-পাথরঘাটা পৌরসভার নিরাপদ খাবার পানির সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০২৭ সালের শুরুতেই পানি শোধন পাম্প বসানো হবে যার মাধ্যমে পৌরসভার সকল নাগরিকের পানির সমস্যা লাঘব হবে”। সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন বলেন-দুষণের বিরুদ্ধে আন্দোলন পরিবার থেকেই শুরু করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পৌরসভার নির্ধারিত ময়লার বিনে ফেলতে হবে “ ধরিত্রী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি মো: শফিকুল ইসলাম খোকন বলেন-“পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির বিকল্প নেই। আমরা সচেতন তরুন সমাজকে নিয়ে যদি এখনই উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বসবাসের অনুপযোগী পরিবেশ পাবে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”সভা শেষে অ্যাক্সিভিস্টা বরগুনা পৌর কর্তৃপক্ষের কাছে সুপারিশমালা তুলে ধরেন-
১. স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের স্থান ও সময়সীমা ঘোষণা করা।
২. প্রতিটি ওয়ার্ডে নিয়মিত বর্জ্য সংগ্রহের সময়সূচি প্রকাশ করা।
৩. গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন ও কনটেইনার স্থাপন করা।
৪. পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পলিথিন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা।
৫. বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা।
৬. বর্জ্য আলাদা করা ও পুনর্ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা।
৭. নাগরিক ও যুব প্রতিনিধিদের নিয়ে নিয়মিত ফলোআপ সভা আয়োজন করা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী ইসরাত জাহান শিরিন, সংকল্প ট্রাস্টের পরিচালক মো: আবদুর রহিম, এনএসএস’র পরিচালক মো: শহিদুল ইসলাম, বাজার কমিটির সভাপতি মো: আ: কাদের, পাথরঘাটা প্রেসক্লাবের সম্পাদক মুহ. নজমুল হক সেলিম, পাথরঘাটা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, এক্টিভিস্টা বরগুনা, এফরটি প্রকল্পের সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, একশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর সুমন আচার্য্য, ইয়ুথ ফেলো, প্রকল্প অফিসার।।
সভা সঞ্চালনা করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো: জাকির হোসেন নাইম।
মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত
৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ
ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি
উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী
বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ
সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন
ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি