বুধবার ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিশ্বব্যাংকের ক্যারিয়ার শেষ করে এবার রাজনীতিতে ড. জিয়া উদ্দিন হায়দার!

গোলাম মোর্শ্বেদ, স্টাফ রিপোর্টার ০৪ মার্চ ২০২৬ ০৮:৩৩ পি.এম

বিশ্বব্যাংকের ক্যারিয়ার শেষ করে এবার রাজনীতিতে ড. জিয়া উদ্দিন হায়দার! বিশ্বব্যাংকের ক্যারিয়ার শেষ করে এবার রাজনীতিতে ড. জিয়া উদ্দিন হায়দার!

 

বিশ্বব্যাংকের ক্যারিয়ার শেষ করে এবার রাজনীতিতে ড. জিয়া হায়দার
০৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিতড. এস.এম. জিয়াউদ্দিন হায়দার।

 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে।
 এবার রাজনীতির মাঠে নামছেন তিনি।

 

বিশ্বব্যাংকের সিনিয়র নিউট্রিশন/হেলথ স্পেশালিস্ট হিসেবে ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ড. এস.এম. জিয়াউদ্দিন হায়দার কর্মরত ছিলেন। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে তিনি দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে স্টানটিং রিডাকশন, হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং এবং নিউট্রিশন পলিসির নেতৃত্ব দিয়েছেন। 

চাকরিতে থাকা অবস্থাতেই নিজের আপন ঠিকানা তথা জাতীয়তাবাদী দল বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দলের অবস্থান শক্তিশালী করতে প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি। চাকরির অবস্থায় সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নানাভাবে দিকনির্দেশনা, পরামর্শ ও অনানুষ্ঠানিক সহযোগিতা দিয়ে পাশে থাকেন। 


 জিয়াউদ্দিন হায়দার ২০২৫ সালে চাকরি থেকে অবসর নেন।
 এরপর থেকেই রাজনীতিতে মনোনিবেশ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে যুক্ত হন। 
২০২৬ সালে নির্বাচনের আগে দেশে ফিরে বিএনপির পক্ষে দেশজুড়ে ব্যাপক সমর্থন তৈরিতে নিবেদিত হন তিনি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিএনপির সেন্ট্রাল ইলেকশন স্টিয়ারিং কমিটির (সিইএসসি) সদস্য হিসেবে তিনি নির্বাচন পরিচালনা কমিটিতে যোগ দেন, যেখানে নজরুল ইসলাম খান চেয়ারম্যান এবং রুহুল কবির রিজভী সদস্য সচিব ছিলেন। এই কমিটির মাধ্যমে তিনি দলের নির্বাচনী কৌশল গঠন, সমন্বয় এবং বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেন। 

 

নির্বাচনের প্রচারণায় ড. হায়দারের অবদান ছিল বহুমুখী। 
তিনি গ্রাসরুট নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিএনপির তৃণমূল সংগঠনকে শক্তিশালী করেন—উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সরাসরি যোগাযোগ বাড়িয়ে ভোটারদের সাথে দলের সংযোগ গভীর করেন। এছাড়া, ডিজিটাল যুগে অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দলের বিরুদ্ধে চালানো মিথ্যা প্রচারণার প্রতি তথ্যভিত্তিক, যুক্তিসম্মত উত্তর দিয়ে বিএনপির ইমেজ রক্ষা করেন এবং সমর্থকদের মধ্যে ঐক্য বাড়ান। এই কৌশলগুলো বিএনপির জয়ে বড় ভূমিকা পালন করেন।

 

নির্বাচনী প্রচারে তিনি দলের আট-দফা সোশ্যাল পলিসি অ্যাজেন্ডা উপস্থাপন করেন—যেখানে কর্মসংস্থান, সোশ্যাল সিকিউরিটি, স্বাস্থ্য-পুষ্টি সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি ছিল। তাঁর গ্লোবাল অভিজ্ঞতা এই পলিসিগুলোকে প্রমাণভিত্তিক এবং বাস্তবসম্মত করে তোলে।

 

ছাত্রজীবনে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতির সাথে পরিচয় ঘটে ড. হায়দারের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। 

 

নির্বাচন-পরবর্তী সময়ে ড. হায়দার তারেক রহমানের উপদেষ্টা হিসেবে বিশেষ করে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 'বাংলাদেশ ফার্স্ট' নীতির অধীনে প্রাগম্যাটিক ফরেন পলিসির কথা বলেন—যেখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের সাথে সুষম, সম্মানজনক সম্পর্ক গড়ার উদ্যোগ নেয়া হয়। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় (যেমন The Week, The Print, India Today) তাঁর সাক্ষাৎকারে তিনি জামায়াতের প্রতি আইনের শাসন মেনে চলার আহ্বান জানান এবং সংখ্যালঘু সুরক্ষা, গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি তুলে ধরেন। এই সবকিছু বিএনপির নতুন সরকারের ইমেজ গড়ে তোলায় সহায়ক হয়েছে।

 

কর্মজীবনে অত্যন্ত সফল এই রাজনীতিবিদের জন্ম ও বেড়ে ওঠা ঝালকাঠিতে। সেই বিশেষ আগ্রহ থেকে ঝালকাঠি জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে অত্যন্ত সফল করতে সক্ষম হয়েছেন। নির্বাচনের আগে সারাদেশের মতো নিজ জেলাতেও বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার মনবল তৈরি করেন তিনি। এবার বিএনপি জয়লাভ করলে, বাংলাদেশ জিতে যাবে, এই বিশ্বাস নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হন ড. জিয়াউদ্দিন হায়দার। যার ফলাফল এখন ঐক্যবদ্ধ বিএনপি পরিবার। তার সৌজন্যমূলক আচরণ ও সকলকে আপন করে নেয়ার চিন্তা কর্মীদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

news image

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

news image

মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

news image

দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি

news image

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার

news image

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ

news image

বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা

news image

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।

news image

কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ

news image

মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া

news image

মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক

news image

জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।

news image

জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

news image

জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক

news image

কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র

news image

ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর

news image

মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা

news image

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য

news image

মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন

news image

ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি