বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০২ মার্চ ২০২৬ ১০:০১ পি.এম
বগুড়ায় জামায়াত নেতা হত্যার আসামী ২ জন গ্রেফতার
বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতা হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে (৪১) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।২ মার্চ সোমবার হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মামলার ১ নম্বর আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) এবং ৩ নম্বর আসামি মোছা. বেবী খাতুন (৫২)।
তারা দুজনই শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) সকালে সাইফুল ইসলাম তার ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর দেওয়ার কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ ইয়ার মোহাম্মদ ও তার সহযোগীরা সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইয়ার মোহাম্মদ তার কোমর থেকে চাকু বের করে সাইফুলের তলপেটে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের দুলাভাই মো. আলী আজম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, মামলার পর আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সোমবার রাত সাড়ে তিনটার দিকে বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়ার মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করে র্যাব।
তিনি আরও জানান, একই দিন ভোরে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি বেবী খাতুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
বরিশালে স্পীকার হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের হামলা, আহত ৭
মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডক্টর জালাল উদ্দিন এমপি-র
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক