বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫ এ.এম
জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরসহ তিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে জামালপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শহরের বিজিবি ক্যাম্পে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। ২১টি উপজেলার ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
জামালপুরের ৫টি সংসদীয় আসনে ১৬ প্লাটুন, কুড়িগ্রামের ১টি সংসদীয় আসনে ৮ প্লাটুন ও টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ১৯ প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় সেনাবাহিনীর পরিবর্তে এককভাবে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
তবে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ নজরদারী রাখা হবে বলে জানান ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান। তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়মিত রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভোটাররা যাতে নিরাপদে, নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য আমরা কাজ করছি।ভয়ভীতি প্রদর্শন, মারমারি, সহিংসতা, জোর করে ব্যালটে সীল মারা, ব্যালট পেপার বা ব্যালট বাক্স ছিনতাই রোধে সর্বোচ্চ সর্তকর্তা নেয়া হয়েছে।
এছাড়াও যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। প্রেস ব্রিফিংয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লে: কর্নেল হাসানুর রহমান।
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
বরিশালে স্পীকার হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের হামলা, আহত ৭
মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডক্টর জালাল উদ্দিন এমপি-র
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক