বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১১ জানু ২০২৬ ০৩:০৩ পি.এম
জামালপুরে শিক্ষার্থী জিহাদ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন
১১ জানুয়ারি জামালপুরে দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার (১১জানুয়ারী) জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসুচির আয়োজন করা হয়। নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
গহেরপাড়ার সর্বস্তরের জনগণ ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবরোধ
চলাকালে নিহত জিহাদের মা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত, চাচাতো ভাই সাকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ৭ জানুয়ারী সন্ধ্যায় পূর্ব পরিকল্পিভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো: মুন্না (২০), সাইফুলের ছেলে মো: সাঈদ (১৮),মোকছেদের ছেলে আবুল কাশেম (৪৫) ও তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসিজদের পিছনে শিক্ষার্থী জিহাদকে মারধর ও ধারালো চাকু দিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অবরোধের কারণে মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়। অবরোধের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, মামলার প্রধান আসামীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের আশ্বাস দেন। এরপর প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারী সন্ধ্যায় গহেরপাড়া এলাকায় স্থানীয় ফিরোজ মিয়ার ছেলে জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জিহাদের বাবা ফিরোজ মিয়া মো: মুন্না (২০), মো: সাঈদ (১৮), আবুল কাশেম (৪৫) সহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি হত্যামামলা দায়ের করেন।
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা