সোমবার ২১ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান 

৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান 

জামালপুরে ৭ বছর পর মিথ্যা মামলায় খালাস পেয়েছেন জনবাণীর স্টাফ রিপোর্টার ও সংবাদ সারাবেলার জামালপুর প্রতিনিধি মাসুদুর রহমান । বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক রুমানা আক্তার এ রায় ঘোষণা করেন। এদিন সাংবাদিক মাসুদুর রহমান আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।আদালতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী মোতাকাব্বির হোসেন রুবেল । একই মামলায় অন্যান্য আসামীদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সালাম । এ মামলায় ২ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষী প্রদান করেন।  


জানা গেছে, ২০১৮ সালে জেলার স্থানীয় দৈনিক আলোচিত জামালপুরের সরিষাবাড়ির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন মাসুদুর রহমান। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর ‘সরিষাবাড়ীতে লক্ষাধিক টাকায় থানা থেকে মুক্তি পেল সড়ক দুর্ঘটনায় আটক চারজন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দুই দিন পর ২৬ সেপ্টেম্বর এএসআই আনসার ফোনে বাড়ি থেকে বের হয়ে পৌর এলাকার ধানাটা ব্রিজে আসেন মাসুদুর রহমান। এরপর তাকে আটক করে থানায় এনে একটি মাদক মামলা এবং একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। সেই মামলা মামলা গুলো থেকে আগেই খালাস পেয়েছেন সাংবাদিক মাসুদুর রহমান।  ২০১৮ সালের ১৮ অক্টোবর সরিষাবাড়ির বীরধানাটা বি.জে.সি দুর্গা ও কালি মন্দিরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা সাজিয়ে আবারো মাসুদুর রহমানকে প্রধান আসামী করে  রাজনৈতিক নেতাদের ইন্ধনে পুলিশ সদস্যকে দিয়ে বাদী বানিয়ে আবারো মামলা করান তৎকালীন ওসি মাজেদুর রহমান। মামলার দেখানো ঘটনার সময় সাংবাদিক মাসুদুর রহমান নিজ বাড়িতে অবস্থান করলেও তাকে মামলার প্রধান আসামি করা হয়। এরপর ১৮ নভেম্বর মহামান্য হাইকোর্টে তার পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ইসরাফিল হোসাইনের জামিনের আবেদনে বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম মাসুদুর রহমানের অ্যান্টিসিপেটরি জামিন চার সপ্তাহের জন্য মঞ্জুর করেন। দীর্ঘ ৭ বছর পর মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ম আদালতের বিচারক রুমানা আক্তার তাকে মামলা থেকে অব্যাহতি দেন।


এ বিষয়ে সাংবাদিক মাসুদুর রহমান জানান,  সরিষাবাড়ি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে পর পর তিনটি মিথ্যা মামলায় হয়রানি করেছে।  ৭ বছর ধরে মিথ্যা মামলায় ঝুলে থাকাটা ছিল খুব হয়রানিমূলক ও কষ্টদায়ক। আদালতে ন্যায় বিচার পেয়েছি। তবে আর কোনো সাংবাদিক যেন এমনভাবে মিথ্যা মামলার শিকার না হয় সেই দাবি জানাই। 


এদিকে আইনজীবী আব্দুস সালাম জানান,আমরা ন্যায় বিচার পেয়েছি। মামলার রায়ে সন্তুষ্ট।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

news image

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর

news image

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল

news image

রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ

news image

মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান

news image

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা