শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৬ নভেম্বার ২০২৫ ০৪:১৯ পি.এম
প্রতিবন্ধীসহ ভাতাভোগীদের জন্য 'বিশ্বস্ত সেবা' কার্ডের সুযোগ
প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতাসহ সরকারি ভাতাভোগীদের জন্য চিকিৎসা সেবা পেতে 'বিশ্বস্ত সেবা' কার্ডের নামে বিশেষ সুবিধার উদ্যোগ নেয়া হয়েছে।
এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার এ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।
জানা যায়, সবশেষ পাথরঘাটা উপজেলায় ২২ হাজার ৭৩০ জন ভাতাভোগি রয়েছে। এসব ভাতাভোগিদের সকল চিকিৎসা, চিকিৎসক ফি ৪০ ভাগ ছাড় এবং সকল ধরনের রক্ত পরীক্ষা ফ্রি সেবা দেয়া হবে।
পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রম নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিল রতন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোহসিন হোসেনসহ অর্ধশত ভাতাভোগী।
এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার পরিচালক সাইমুম দিপু বলেন, এমনিতেই পাথরঘাটা উপজেলাটি নদীবেষ্টিত। সে কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যাও বেশি। তারা সব সময়ই অবহেলিত। এর মধ্যে প্রতিবন্ধী, বিধবাসহ সরকারি ভাতাভোগি অন্যতম। এসকল মানুষ চিকিৎসা সেবা পেতে নানামুখী বাধার সম্মুখীন হয় পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা সেবাও পায়না। তাদের কথা বিবেচনা করে আমি এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, নিবন্ধিত ভাতাভোগী আমাদের তালিকাভুক্ত হলে তাদের কার্ড দিবো। যার নাম 'বিশ্বস্ত সেবা' কার্ড। এ কার্ডধারীদের সকল ধরনের রক্ত পরীক্ষা ৪০ ভাগ ছাড়, রক্তের গ্রুপ নির্ণয় ফ্রি।
ডা. নিল রতন সরকার বলেন, এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। ধারাবাহিকতা থাকলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যথাযথ চিকিৎসা সেবা পাবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তাদের পরিবেশ সন্তোষজনক।
এ সময় বক্তারা বলেন, এ উদ্যোগ পাথরঘাটার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ। আধুনিক ও মানসম্মত চিকিৎসা সুবিধা সুলভ মূল্যে পাওয়ার ফলে মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের
দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
হামের প্রকোপ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও কার্যকর নেতৃত্ব: ড. জিয়াউদ্দিন হায়দার
ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন!
বরিশাল শেবাচিম বিদ্যালয় নার্সের ভুল ইনজেকশন পুশের কারনে দুইজন রুগীর মৃত্যু
ভুয়া চিকিৎসকের চোখের চিকিৎসা, প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই
জামালপুর নান্দিনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক এসোসিয়েশনের দোয়া ও ইফাতার মাহফিল
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন এর এক প্রতিনিধি দলের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ