মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪ পি.এম
দিগপাইতের চাদঁপুরে নিয়ম ভেঙে রাস্তা ঘেঁষে গভীর পুকুর খনন: বিলীনের পথে জনবহুল সড়ক।
জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে জনবহুল রাস্তার গা ঘেঁষে গভীর পুকুর খননের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কটির বড় অংশ পুকুরে বিলীন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাতারপাড়া চাঁদপুর গ্রামের 'মহুরি মোড়' হতে চাঁদপুর উত্তর পাড়া হয়ে গোপীনাথপুরগামী ব্যস্ততম রাস্তাটির পাশে 'বাকালী বাড়ি' নামক স্থানে এই পুকুর খনন করা হয়। পুকুরটির মালিক আব্বাস বাকালী সম্প্রতি পুরাতন পুকুরটি সংস্কারের নামে পুনরায় গভীর করে খনন করেন।
অভিযোগ রয়েছে, সরকারি রাস্তার পাশে প্রয়োজনীয় পাড় বা জায়গা না রেখেই তিনি খনন কাজ চালিয়েছেন। মূলত সরকারি রাস্তাটিকেই বর্তমানে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়: ইতিপূর্বে পাড় না থাকায় রাস্তাটির প্রায় ৩-৪ ফুট অংশ পুকুরে ধসে গিয়েছিল। এবার খননের ফলে তা আরও মারাত্মক রূপ নিয়েছে।
এডিবির (ADB) সহযোগিতায় রাস্তাটিতে ইটের সলিং করা হলেও পুকুর সংলগ্ন অংশের কোনো ইট এখন আর অবশিষ্ট নেই।
রাস্তার পাশের পুরাতন গাছগুলোর অবস্থান দেখে স্পষ্ট বোঝা যায় যে, মূল রাস্তার একটি বড় অংশ আবারও পুকুরগর্ভে বিলীন হয়ে গেছে। খননকৃত মাটি দিয়ে রাস্তার ওপর সরু আইল তৈরি করা হয়েছে, যা চলাচলের পথকে আরও সংকীর্ণ করে তুলেছে।
এলাকাবাসীর দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন চলাচল করে। পর্যাপ্ত পাড় না থাকায় আগামী বর্ষা মৌসুমে অবশিষ্ট রাস্তাটিও ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে গোপীনাথপুর ও চাঁদপুর গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হতে পারে।
রাস্তাটি রক্ষায় এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন।
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
বরিশালে স্পীকার হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের হামলা, আহত ৭
মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডক্টর জালাল উদ্দিন এমপি-র
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক