মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪ পি.এম
জামালপুরে প্রতিবেশী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে
২৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ জামালপুর সদরের ডুয়াইলপাড়া এলাকায় এক প্রতিবেশী পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লুৎফর রহমানের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই গৃহবধূ বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুয়াইলপাড়া এলাকার মজিবর মন্ডলের ছেলে ও পেশায় মুরগি ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে প্রতিবেশী সিএনজি চালক মঞ্জু মিয়ার স্ত্রীর দীর্ঘ ছয় মাস ধরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, লুৎফর রহমান তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।
লুৎফরের একটি মুরগির খামার থাকার সুবাদে সেখানে যাতায়াতের পথেই এই অনৈতিক সম্পর্কের সূত্রপাত হয়।
সম্প্রতি ওই গৃহবধূ অসুস্থ বোধ করলে ডাক্তারি পরীক্ষায় জানা যায় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। অভিযুক্ত লুৎফর রহমানের স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি এই অপকর্মে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।
অভিযোগ উঠেছে, গত রাতভর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সালিশ-বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালিয়েছেন। তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
স্থানীয় জনগণের দাবি, লুৎফর রহমান এলাকায় মাদকসেবী ও নারীলোভী হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, "রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুৎফর পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে তার বিচার করা হোক।"
ভুক্তভোগী গৃহবধূর বাবা সুজন মিয়া বলেন, "আমার মেয়ের জীবন যারা নষ্ট করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কোনো আপস চাই না, শুধু ন্যায়বিচার চাই।"
বর্তমানে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
বরিশালে স্পীকার হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের হামলা, আহত ৭
মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডক্টর জালাল উদ্দিন এমপি-র
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক