গোলাম মোর্শ্বেদ, স্টাফ রিপোর্টার ১৭ জানু ২০২৬ ০৪:৫২ পি.এম
হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে!
১৭ জানুয়ারী২০২৬ খ্রিষ্টাব্দ রোড শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে। হর্ন বাজানো আমাদের দীর্ঘদিনের বদভ্যাস। এটা পরিবর্তনের জন্য আইনের পাশাপাশি মানুষের অভ্যাসের পরিবর্তন করতে হবে।
উপদেষ্টা আজ পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যৌথ উদ্যোগে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার উদ্বোধনকালে এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’-এর গেজেট প্রকাশিত হয়েছে। সেখানে আইনগতভাবে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ তারা সারাক্ষণ রাস্তায় দায়িত্ব পালন করে থাকেন; তারা যেন শব্দ দূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন।
উপদেষ্টা বলেন, শব্দ দূষণের দু’টি উৎসকে বেশি গুরুত্বের সাথে দেখা হচ্ছে-হর্ন বাজানো আর আতশবাজি ফোটানো। নববর্ষের আতশবাজি একটা সুনির্দিষ্ট স্থানে যেন ফোটানো হয় তার ব্যবস্থা করে যাওয়ার চেষ্টা করবেন বলে তিনি জানান।
উপদেষ্টা রিজওয়ানা হাসান মানুষের এ অভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখতে বিষয়টিকে ব্যাপকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি গণমাধ্যমকর্মীদের স্বপ্রণোদিত হয়ে নিজেদের দায়িত্বের জায়গা থেকে মানুষকে হর্ন না বাজানোর বার্তা প্রচার করার অনুরোধ করেন। উপস্থিত তরুণ কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়া থেকে বাঁচাতে হয়, শব্দদূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তবেই পরিবর্তন আসবে।
‘আর নয় শব্দ দূষণ, জয় হোক সুস্থ জীবন’-
শ্লোগানকে সামনে রেখে উপদেষ্টা বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। শোভাযাত্রাটি সকালে মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় স্মরণী হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের এসে শেষ হয়।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সারোয়ার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প-এর আয়োজনে গত ৫ জানুয়ারি থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকার দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দশ দিন মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। যা এ মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে।
শেরপুর জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া
জামালপুরে স্কুলছাত্রীদের সাইবার বুলিং ও সহিংসতা রোধে পুলিশ সুপারের দিকনির্দেশনা
টেকেরহাট সেতুর ঢালে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত!
মাদারীপুরে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের করুণ মৃত্যু
বরিশালের শতবর্ষী ‘চান বাংলো’: দেড়শ বছরের ইতিহাস ও বর্তমান চিত্র
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ
মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন!
বরিশালে ডিআইজি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
অলিম্পিক সিমেন্ট কারখানার ৭ম দিনের চলমান আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংহতি প্রকাশ
জামালপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন
অপরাধ দমনে মানবিক পুলিশিংয়ের জোর: বরিশালে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
ফরিদপুর জেলা পুলিশের হিসাব শাখা ও সদর কোর্ট পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত!
দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পুশইন রোধ ও জননিরাপত্তায় বিশেষ জোর
পাথরঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!