শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২২ ডিসেম্বার ২০২৫ ০২:১২ পি.এম
পাথরঘাটার দুলাল মিয়ার ছাদকৃষি সবার জন্য অনুকরণের এক অনন্য মডেল
বরগুনার পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের একটি সাধারণ বাড়ির ছাদ আজ অনুকরণীয় এক মডেল কৃষিখামারে পরিণত হয়েছে। পরিবারের জন্য বিষমুক্ত টাটকা সবজি নিশ্চিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন স্থানীয় বাসিন্দা হাজী দুলাল মিয়া। অবশেষে নিজের তিনতলা বাড়ির ২৫০০ স্কয়ার ফুটের ছাদকেই বেছে নিলেন তিনি। সেখানে গড়ে তুলেছেন পরিচ্ছন্ন ও পরিকল্পিত একটি ছাদ কৃষি বাগান—যার সবজি এখন পরিবারে চাহিদা পূরণ করেই নয়, আশেপাশের মানুষেরও দৃষ্টি কেড়েছে।
দুলাল মিয়া জানান, কয়েক বছর আগে বাজারের সবজিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের নানা অভিযোগ শোনার পরই তিনি নিরাপদ সবজির বিকল্প হিসেবে ছাদে বাগান করার সিদ্ধান্ত নেন। শুরুটা ছিল কয়েকটি টবে ধনেপাতা, মরিচ আর পুঁইশাক দিয়ে । এখন তার ছাদজুড়ে রয়েছে লাউ, করলা, ঝিঙে, বেগুন, টমেটো, শসা, পালংশাকসহ অন্তত পনেরো ধরনের সবজি। সাথে রয়েছে কয়েক প্রজাতির শোভাময় গাছ এবং দেশি ফুলের সমাহার।
তিনি বলেন, ' বাজারের সবজি এখন আর আগের মতো টাটকা বা নিরাপদ থাকে না। তাই ভাবলাম নিজের ছাদেই যদি কিছু উৎপাদন করতে পারি, তাহলে পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত হবে। '
দুলাল মিয়ার ছাদে সবজি চাষের জন্য ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ড্রাম, বালতি, গ্রোব্যাগ, পুরনো টব এবং পুনর্ব্যবহৃত কাঠের বাক্স। সেচের জন্য রয়েছে সহজ ড্রিপলাইন ব্যবস্থা। জৈব সার হিসেবে ব্যবহার করা হয় বাড়ির কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি কম্পোস্ট। ফলে ব্যয় কম, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে ফলনও ভালো।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, ছাদ কৃষি এখন শহর ও জনবহুল এলাকাগুলোতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে । এটি শুধু পরিবারের সবজি চাহিদা মেটায় না, বরং শহরের তাপমাত্রা কমাতে, কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিবেশী সাংবাদিক আমিন সোহেল বলেন, “দুলাল ভাইয়ের ছাদে উঠলে মনে হয় যেন ছোটখাটো খামারে এসেছি। সবসময় টাটকা সবজি পাওয়া যায়, দেখতে খুবই সুন্দর লাগে।”
দুলাল মিয়ার মতে, ছাদ কৃষি কোন কঠিন কাজ নয়—ধৈর্য, নিয়মিত পরিচর্যা আর সামান্য জ্ঞান থাকলেই যেকোনো পরিবার এটি করতে পারে। ভবিষ্যতে তিনি ছাদের আরও অংশে সবজি ও ফলের গাছ বাড়ানোর পরিকল্পনা করছেন।
ছোট পরিসর হলেও দুলাল মিয়ার এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তিনি বিশ্বাস করেন ।
নিজের ছাদেই যদি নিরাপদ খাবারের পথ তৈরি করা যায়, তাহলে পরিবারের সুস্থতার জন্য এর চেয়ে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না। দুলাল মিয়ার এই উদ্যোগটি সবুজ ফসলের নতুন সম্ভাবনার বাস্তব উদাহরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ
পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি