বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ০২ ডিসেম্বার ২০২৫ ১০:৪১ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে সার না পেয়ে কৃষকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তার আশ্বাসে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাট্রাজোর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কৃষকরা এই অবরোধে নামেন।
কৃষকরা অভিযোগ করেন- মৌসুমের শুরুতেই বাজারে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কয়েক দিন ধরে সার না পাওয়ায় তারা ভুট্টা ও আলু চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। বাট্রাজোর ইউনিয়নের বিক্রয়কেন্দ্র প্রতিনিধি কৃষকদের জন্য সার বিক্রির ঘোষণা দিলেও কিছু কৃষককে সার দেওয়ার পর হঠাৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।
ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ- ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সার বিক্রি করেছেন। এতে ডিলার অপসারণের দাবিতে কৃষকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।কৃষকরা বলেন- “কয়েক দিন ধরে চেষ্টা করেও তারা জমির জন্য প্রয়োজনীয় সার পাননি। ডিলারের বিরুদ্ধে সার কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এখনই ক্ষেতে সার দেওয়ার সময়। আজ-কালকের মধ্যে সার না পেলে রোপণই করা যাবে না।খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমা-উল-হোসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
ভারপ্রাপ্ত ইউএনও আসমা-উল-হোসনা বলেন- সার না পাওয়া কৃষকদের আইডি কার্ড চাওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আগামীকাল থেকে তাদের সার দেওয়া হবে। এমন আশ্বাসের পর কৃষকরা রাস্তা অবরোধ তুলে নেন।তিনি আরও জানান, বিক্রয়কেন্দ্রের মজুদ ও বিক্রির হিসাব নেওয়া হচ্ছে এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, উপজেলায় কোনো সার সংকট নেই। যারা একাধিকবার সার নিয়ে গিয়ে জনদুর্ভোগ তৈরি করছেন, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সার বিতরণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মেসার্স মোজাহিদ ট্রেডার্সের মালিক রুমান তিনি বলেন-আমার ঘরে ১৭৪ ব্যাগ সার ছিল। কিন্তু হঠাৎ করে ৫ থেকে ৭শ লোক চলে আসায় সার বিতরণ করতে পারিনি।
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন
জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়
বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন
বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা
পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত
মাদারগঞ্জে র্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা
নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা
বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা
পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু
জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম
বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিরাপত্তা ও অপরাধ দমনে একমত দুই দেশ
দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পিতা-পুত্র
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন টাইগার জাকির
জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস
বরগুনায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে কৃষক নিহত, স্কুল ভবনে আতঙ্কে ১৫ ছাত্রী আহত
ডাসারে সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ: চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মতলব উত্তরের বিশিষ্ট ব্যবসায়ী বদু মিজি আর নেই: এলাকায় শোকের ছায়া
ডাসারে সরকারি চাল জব্দ: আহাদ মুন্সীর মালিকানা দাবি ও প্রশাসনের আইনি পদক্ষেপ।
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের করুণ মৃত্যু