শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৮ এপ্রিল ২০২৬ ০১:৫৩ পি.এম
পাথরঘাটায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট: দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস।
পাথরঘাটা পৌরসভার দূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুভমেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দুষন রোধে কাচা বাজার এলাকায় অর্ধ-দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অ্যাক্টিভিস্টা বরগুনার আয়োজনে এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে শহরের এক দিনের বর্জ্য স্তুপ করা হয়। এরপর পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নিরবতা কর্মসূচী পালন করা হয়।
পরে মুভমেন্টে অংশগ্রহণকারী বক্তারা পৌরবাসীর বর্জ্য দুষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাম্পিং ষ্টেশন করার জন্য নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল হায়দারের কাছে দাবি তুলে ধরেন। পৌর নির্বাহী প্রকৌশলী সকলের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি বলেন-“অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে এবং মুভমেন্টে বক্তারা ক্রমবর্ধমান বর্জ্য দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তা লাঘব করতে শহরের প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হচ্ছে এবং এ ব্যাপারে মনিটরিং কাজ জোরালো করার জন্য সহকারী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন”।
ধরিত্রী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি মো: শফিকুল ইসলাম খোকন বলেন-“পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির বিকল্প নেই। আমরা সচেতন তরুন সমাজকে নিয়ে যদি এখনই উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বসবাসের অনুপযোগী পরিবেশ পাবে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”মুভমেন্ট শেষে ’নো পলিথিন ডে’ কার্যক্রমের অংশ হিসেবে কিছু মুদি-মনিহারী,ফার্মেসী, হোটেল, ফলের দোকানে পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ ও নেট সরবরাহ করা হয়।
মুভমেন্টে অংশগ্রহণকারীরা যেখানে-সেখানে বর্জ্য না ফেলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে পাথরঘাটা পৌরসভাকে বর্জ্য দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।
এছাড়াও মুভমেন্টে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, মেহেদি হাসান, গণমাধ্যমকর্মী জিয়াউর রহমান ফাহিম, এক্টিভিস্টা বরগুনা, এফরটি প্রকল্পের সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, একশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর মো: রোকনুজ্জামান, ইয়ুথ ফেলো, প্রকল্প অফিসারসহ পৌরবাসী।।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন
জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি