শক্রবার ০৭ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৮ এপ্রিল ২০২৬ ০১:১৬ পি.এম

জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় শহীদ জিয়াউর রহমান কলেজ অডিটরিয়ামে এই সমাবেশ আয়োজন করা হয়।

 

সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে। এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, কর্মজীবী নারীদের জন্য বিশেষ যানবাহন সুবিধা এবং সাধারণ মানুষের জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

 

নারী সমাবেশে কেবল উন্নয়ন কর্মকাণ্ডই নয়, বরং বর্তমান সময়ের বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুজব প্রতিরোধ, মানব পাচার রোধ এবং অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা শিশুদের মাঝে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার জন্য মায়েদের অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি তার বক্তব্যে বলেন, “নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সামাজিক সচেতনতা বৃদ্ধি না পেলে কোনো উন্নয়নই টেকসই হবে না। নারীরা সচেতন হলে সমাজ থেকে বাল্যবিবাহ ও মাদকের মতো অভিশাপ দূর করা সম্ভব।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে কথা বলেন। সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার সরকারি সুবিধাগুলো কীভাবে প্রান্তিক নারীদের দোরগোড়ায় পৌঁছানো যায় সে বিষয়ে আলোকপাত করেন।

 

শহীদ জিয়াউর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাহমিদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা. এএএম আবু তাহের। সমাবেশে স্থানীয় নারী নেতৃবৃন্দ, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!

news image

গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ

news image

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন

news image

জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে ​পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি