শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৭ এপ্রিল ২০২৬ ১২:২৯ পি.এম
পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন-এর বাস্তবায়নে “স্পেস টু লিড” প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ পাথরঘাটা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসিন হোসেন এবং পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক। এছাড়াও সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপের মূল উদ্দেশ্য ছিল শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিতে বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ এবং অগ্রাধিকারগুলো চিহ্নিত করা। বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যুব সংগঠনের সম্পৃক্ততা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিদ্যমান সরকারি নীতি ও সেবা প্রদানের ক্ষেত্রে যে ঘাটতিগুলো রয়েছে, তা চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে যৌথভাবে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নির্ধারণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক তার বক্তব্যে অত্যন্ত প্রাসঙ্গিক ও সচেতনতামূলক বার্তা প্রদান করেন। তিনি বলেন, “আমাদের মা-বাবারা সন্ধ্যার আগেই হাঁস-মুরগি বা গরু-ছাগল ঘরে আটকানো নিশ্চিত করেন, কিন্তু তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে বা গভীর রাত পর্যন্ত কী করছে, সে বিষয়ে অনেকে উদাসীন থাকেন। শিশু সুরক্ষায় রাষ্ট্র বা সমাজের চেয়েও পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। পরিবার থেকেই শিশুদের সঠিক তদারকি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
সংলাপে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি না করলে কিশোর-কিশোরীরা বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়বে। তাই তৃণমূল পর্যায়ে এই সেবার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও বাস্তবায়নে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সক্রিয় ভূমিকা পালন করেন।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন
জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি