মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ১৫ মার্চ ২০২৬ ০২:২৩ পি.এম
মাদারীপুর শহরে ফুটপাত দখল করে কোটি টাকার চাঁদাবাজি! পথচারী ও যান চলাচলে চরম ভোগান্তি
মাদারীপুর জেলার বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখল করে দোকান বসানোর আড়ালে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র—এমন অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে। অনুসন্ধানে জানা গেছে, ফুটপাতে দোকান বসানোর সুযোগ করে দিয়ে একটি প্রভাবশালী মহল নিয়মিতভাবে মোটা অঙ্কের অর্থ আদায় করছে।
স্থানীয় সূত্র জানায়, শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় দিনের পর দিন ফুটপাত দখল করে সারি সারি দোকান বসানো হয়েছে। এসব দোকান বসাতে প্রতিদিন কিংবা মাসিক ভিত্তিতে টাকা দিতে হচ্ছে। অভিযোগ রয়েছে, এই অর্থের বড় একটি অংশ চলে যাচ্ছে চাঁদাবাজদের পকেটে।
ফলে ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হওয়ায় তারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে করে সাধারণ ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় ফুটপাত সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে। পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করছেন। এতে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেউ যদি এসব অবৈধ দোকান সরানোর কথা বলেন বা প্রতিবাদ করেন, তখন চাঁদাবাজ চক্রের সদস্যরা এমনকি দোকানীরা উল্টো ভয়ভীতি দেখায়। এমনকি মিথ্যা চাঁদাবাজী মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষ অনেকটাই নীরব থাকতে বাধ্য হচ্ছেন।
সচেতন মহলের মতে, ফুটপাত দখল ও চাঁদাবাজির এই চক্র ভাঙতে হলে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং শহরের স্বাভাবিক চলাচল ব্যবস্থা ফিরিয়ে আনতে—এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।
শেরপুর জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া
জামালপুরে স্কুলছাত্রীদের সাইবার বুলিং ও সহিংসতা রোধে পুলিশ সুপারের দিকনির্দেশনা
টেকেরহাট সেতুর ঢালে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত!
মাদারীপুরে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের করুণ মৃত্যু
বরিশালের শতবর্ষী ‘চান বাংলো’: দেড়শ বছরের ইতিহাস ও বর্তমান চিত্র
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ
মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন!
বরিশালে ডিআইজি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
অলিম্পিক সিমেন্ট কারখানার ৭ম দিনের চলমান আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংহতি প্রকাশ
জামালপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন
অপরাধ দমনে মানবিক পুলিশিংয়ের জোর: বরিশালে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
ফরিদপুর জেলা পুলিশের হিসাব শাখা ও সদর কোর্ট পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত!
দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পুশইন রোধ ও জননিরাপত্তায় বিশেষ জোর
পাথরঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!