মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৭ ডিসেম্বার ২০২৫ ০২:৪৭ পি.এম
জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি
সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে জামালপুরে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এই বৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে এই ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে একটি শিশুর জীবন, পরিবার এবং সমাজের ভবিষ্যৎ বদলে যেতে পারে। দোস্ত এইডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
সভাপতির বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড বিশ্বাস করে শিক্ষা হলো টেকসই উন্নয়নের সবচেয়ে শক্ত ভিত্তি। আর্থিক সংকটের কারণে যেন কোনো এতিম শিক্ষার্থী ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর পরিসর আরও সম্প্রসারণ করা হবে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, শিক্ষিত প্রজন্মই একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলে। দোস্ত এইডের মতো সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং একটি প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। শিক্ষাবৃত্তির মতো কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। তিনি দোস্ত এইডসহ এ ধরনের মানবিক কাজে নিয়োজিত সংস্থাগুলোকে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে ১৫০ জন এতিম শিক্ষার্থীর প্রত্যেককে ৬,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়তা করবে। এতে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা তৈরি হয়েছে।
দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, শিক্ষা অফিসার শওকত মিয়া, পিআরও মুজাহিদুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব