বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১২ ডিসেম্বার ২০২৫ ১০:০১ পি.এম
কুড়িগ্রামে ভোটহাট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
১২ ডিসেম্বর কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর পূর্ব ভোটহাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে এ অভিযান চালায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ১৫ বিজিবি।বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির টহলদল জানতে পারে,চোরাকারবারিরা ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে রাত ১২টা ৫০ মিনিটে পূর্ব ভোটহাট এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়।অভিযানের এক পর্যায়ে সীমান্ত অতিক্রমকারী কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্তে আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি। তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখার নিশ্চয়তা দেন বিজিবির এই কর্মকর্তা।
জামালপুরে নারী ও শিশু নির্যাতন আইনে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরাপত্তা তদারকি ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা
দেওয়ানগঞ্জ শেখ রাসেল বস্ত্রালয় মালিক কর্তৃক শীতবস্ত্র বিতরন
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জনের কারাদণ্ড
মাদারীপুর সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান চালক সহ তিনজন নিহত।
মাদারীপুর সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান চালক সহ তিনজন নিহত।
বরিশাল জেলা পুলিশের ডিসেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
মরহুম হাবিবুর রহমান হাওলাদারের কবর জিয়ারত করেন!
বকশীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা
পাথরঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
দিনাজপুরে কাঁকড়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দা খাজুরিয়া বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রংপুরে বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট স্ পান করে ২জনের মৃত্যু
জামালপুর বকশীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জামালপুরে শিক্ষার্থী জিহাদ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাথরঘাটায় রিজার্ভ পুকুর রক্ষা ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন
জামালপুর নান্দিনার রানাগাছায় মহিলা দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) কর্তৃক খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
জামালপুরে শ্বাসকষ্টে জেলা কারাগারে আসামীর মৃত্যু
বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪ পরীক্ষার্থী কারাগারে
বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাংবাদিকবৃন্দের সাথে "মিট দ্য প্রেস" ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশাল জেলা পুলিশ লাইন্সে ''মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বকশীগঞ্জে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জামালপুর দেওয়ানগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত
নভেম্বর-ডিসেম্বর ২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে!
ডিসেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়!