মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৩ সেপ্টেম্বার ২০২৬ ১০:০৪ পি.এম
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
পিরোজপুর জেলায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও মূলহোতা মো. চুন্নু মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে র্যাব-৮, সিপিএসসি বরিশালের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝালকাঠি জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোরে পিরোজপুর সদর এলাকার এমরান শেখের বসতবাড়িতে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল অনাধিকার প্রবেশ করে। তারা বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৪ লাখ ৭৩ হাজার ২০০ টাকাসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
এর আগে, গত ২ আগস্ট পিরোজপুর জেলা হাসপাতালের সামনে এক ইজিবাইক চালক মো. আবু বক্করকে কৌশল খাটিয়ে কোমল পানীয়ের সাথে তীব্র চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে রাখা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত ইজিবাইক ও মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় চক্রটি। এই ঘটনায়ও পিরোজপুর সদর থানায় পৃথক একটি চুরি মামলা দায়ের করা হয়।
র্যাবের অনুসন্ধানে জানা যায়, এসব অপরাধ সংঘটিত করার পর আইনি ঝামেলা ও আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চুন্নু মোল্লা বারবার নিজের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে আইনগত ব্যবস্থার জন্য গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার
বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক
জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ!
জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।
জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।
বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক
দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক
ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।
জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
জামালপুর চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার
বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার
ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান