মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৫ সেপ্টেম্বার ২০২৬ ০৯:২৮ পি.এম
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বরিশালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৮ সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত সরোয়ার হোসেন জনি ওরফে মনু বরিশাল মহানগরীর কাউনিয়া থানার জোড় মসজিদ সংলগ্ন হাওলাদার সড়ক এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া ২০২০ সালে কাউনিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১) ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলাটির জিআর নম্বর ১৩/২০।
মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সরোয়ার হোসেন জনিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে তাকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে র্যাব-৮ বরাবর অধিযাচনপত্র পাঠানো হয়।
এরপর গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৮ তার অবস্থান শনাক্ত করে উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৮ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার
বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক
জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ!
জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।
জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।
বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক
দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক
ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।
জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
জামালপুর চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার
বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা