অমিত কুমার সরকার, ঝালকাঠি প্রতিনিধি ২৩ মার্চ ২০২৬ ১০:০৫ এ.এম
ড• জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান!
২১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান
দেশের প্রথম জেলা হিসেবে জনস্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান। আগামী ২৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার ঝালকাঠি শহরের বড় বাজার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার।
অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে জনস্বাস্থ্যঝুঁকি কমানো এবং একটি টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জানা গেছে, ঝালকাঠিতে দীর্ঘদিন ধরে গৃহস্থালি ও বাজারের বর্জ্য যত্রতত্র এবং অনিরাপদভাবে ফেলে দেওয়ার প্রবণতা একটি বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বাস্তবতায় ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে শুরু হতে যাওয়া এই অভিযান জনস্বাস্থ্য, নাগরিক দায়িত্ববোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বড় বাজার এলাকায় জমে থাকা ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা নিশ্চিতকরণ এবং কাঁচাবাজারের মাছ, মাংস ও সবজি অংশ পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. জিয়াউদ্দিন হায়দার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাজার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনাকে নিয়মতান্ত্রিক করা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, অপরিচ্ছন্ন বাজার পরিবেশ ও অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জৈব ও অজৈব বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠিতে শুধু একটি বাজার নয়, বরং পুরো জেলায় পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা ও নাগরিক শৃঙ্খলার একটি ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে উঠবে।
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ
গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু
পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা
জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত
প্রেমের জেরে সংসারে অশান্তি, গভীর রাতে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
ইসলামপুরে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল:ইসলামপুর সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের তোপ!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী আলিম মাদরাসা জমি উদ্ধারে মানববন্ধন
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়
নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ
ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ