বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ০১ অক্টোবার ২০২৫ ০৩:২৩ পি.এম
শেরপুরে জমে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব
১ অক্টোবর বুধবার শেরপুর জেলায় জমে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি মণ্ডপে মণ্ডপে পূণ্যার্থী-ভক্তদের পাশাপাশি দেখা যাচ্ছে সাধারণ দর্শনার্থীর ভিড়। ১ অক্টোবর বুধবার ছুটির সুবাদে উৎসবের মহানবমীতে সেই ভিড় আরও বেড়েছে। এদিন সকালে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজার পাশাপাশি তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা করা হয়।
পুষ্পার্ঘ নিবেদন শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় ভক্তরা। কোন কোন মণ্ডপে করা হয় যজ্ঞের আয়োজন। অন্যদিকে এদিন নবমীর পূজা শেষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতির পর বৃহস্পতিবার দশমীর মধ্য দিয়ে বিসর্জনের ভাবনায় ভারাক্রান্ত হয়ে উঠতে শুরু করে ভক্তদের হৃদয়।
জানা যায়, এবার শেরপুর সদরে ৮১টিসহ জেলায় ১৭২টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক তত্বাবধান ও নজরদারিতে দুর্গোৎসব নির্বিঘ্ন থাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসবে যুক্ত হয়েছেন। জেলা শহরের অভিজাত পূজামণ্ডপগুলোতে প্রতি বছরের মতো এবারও সাজসজ্জা ও ব্যবস্থাপনায় নতুনত্ব নিয়ে আসা হয়েছে। এর মধ্যে শহরের নয়ানীবাজারস্থ কালীমন্দিরে মার্চেন্ট ক্লাবের আয়োজনে করা হয়েছে পাখির বাসার আদলে ব্যতিক্রমী মণ্ডপ।
এছাড়া গোপাল জিউর মন্দির, মাধবপুর কৃষ্ণ সংঘ ও বটতলা পানু কর্তার বাড়ির মণ্ডপও সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। ফলে ওইসব মণ্ডপ দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে বেশি।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, এবার উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে সারা জেলায় দুর্গাপূজা পালিত হচ্ছে। এজন্য তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও ভাতৃপ্রতীম অন্যান্য রাজনৈতিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেরপুরের জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, পূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে বির্সজনের শেষ সময় পর্যন্ত আমাদের নজরদারি অব্যাহত থাকবে।
মতলবে ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক ও দোয়া মাহফিল
মতলব উত্তরে সীরাতুন্নবী (সা.) মাহফিল: রাসুলের আদর্শেই মানবজীবনের কল্যাণ—বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মতলবে আউলিয়াবাগ দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নুরুল হক সরকারের উদ্যোগে দোয়া ও তাবারক বিতরণ
চাঁদপুরের লবাইরকান্দিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
১৩৩ দেশকে হারিয়ে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইয়ে সংবর্ধনা
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ
ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা
বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত