শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ০৭ মার্চ ২০২৬ ১২:০৯ পি.এম
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা “মাহে রমজানের পবিত্র সুর ২০২৬ (সিজন–২)” এর জমজমাট ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ ২০২৬ ইং, শুক্রবার বিকাল ৩:০০ টায় পাথরঘাটার ৬ নং ওয়ার্ড মঞ্জু মুন্সি বাড়ি জামে মসজিদে এ ফাইনাল আয়োজন করা হয়।মঞ্জু রাশিদা ফাউন্ডেশনের স্পন্সরশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় পাথরঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং বাছাই পর্বসহ মোট ৩টি এপিসোডের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।
ফাইনাল পর্বে মোট ৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চমৎকার তিলাওয়াতের মাধ্যমে আল হেরা রুকাইয়্যাতুল জান্নাত হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: হুজাইফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উম্মুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মো: আবু সাদিক রানার-আপ হন। এছাড়া আল কুরআন হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম তৃতীয় স্থান এবং তালুকদার বাড়ি হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: শোয়াইব আল হাসান চতুর্থ স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে সাংবাদিক, হাফেজে কুরআন, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের সুমধুর কুরআন তিলাওয়াত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে কুরআনের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে আরও বড় পরিসরে উপজেলা ব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা।
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজিবপুরের পাখিউড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বাণী অর্চনার মাধ্যমে পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবীর আবহন
কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্বপাড়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা
বিজয়া দশমীর দিনে পূজার আনন্দ এবং উৎসবের আমেজে মেতে উঠেছে বরগুনার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মেের লোকজন
শেরপুরে জমে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব
রাজিবপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত
শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, জামালপুর
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জেলা!