মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১০ জানু ২০২৬ ০৬:৫১ পি.এম
বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগারচর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স।
বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জহিদুল ইসলাম জাহিদ, বেলায়েত হোসেন বুলাল ও শফি আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, সদস্যসচিব শহিদুল হক দুলাল, সাবেক জেলা ছাত্রদলের সদস্য ইমরান সরকার এবং ছাত্রনেতা আদিল আব্দুল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে বগারচর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জামালপুরে নারী ও শিশু নির্যাতন আইনে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরাপত্তা তদারকি ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা
দেওয়ানগঞ্জ শেখ রাসেল বস্ত্রালয় মালিক কর্তৃক শীতবস্ত্র বিতরন
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জনের কারাদণ্ড
মাদারীপুর সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান চালক সহ তিনজন নিহত।
মাদারীপুর সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান চালক সহ তিনজন নিহত।
বরিশাল জেলা পুলিশের ডিসেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
মরহুম হাবিবুর রহমান হাওলাদারের কবর জিয়ারত করেন!
বকশীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা
পাথরঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
দিনাজপুরে কাঁকড়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দা খাজুরিয়া বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রংপুরে বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট স্ পান করে ২জনের মৃত্যু
জামালপুর বকশীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জামালপুরে শিক্ষার্থী জিহাদ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাথরঘাটায় রিজার্ভ পুকুর রক্ষা ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন
জামালপুর নান্দিনার রানাগাছায় মহিলা দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) কর্তৃক খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
জামালপুরে শ্বাসকষ্টে জেলা কারাগারে আসামীর মৃত্যু
বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪ পরীক্ষার্থী কারাগারে
বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাংবাদিকবৃন্দের সাথে "মিট দ্য প্রেস" ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশাল জেলা পুলিশ লাইন্সে ''মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বকশীগঞ্জে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জামালপুর দেওয়ানগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত
নভেম্বর-ডিসেম্বর ২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে!
ডিসেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়!