বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৫ ডিসেম্বার ২০২৫ ০১:৩০ পি.এম
জামালপুর সদর উপজেলার নান্দিনায় প্রথমবারের মতো উদয়ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় নান্দিনা পশ্চিম বাজার অনন্তবাড়ীতে উদয়ন প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সোয়া ১১টায়। পরীক্ষা শেষে তাৎক্ষণিক খাতা দেখার পর ফলাফল ঘোষণা করা হয়।পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আতিউর রহমান আতিক মাষ্টার। এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন উদয়ন প্রিপারেটরি এন্ড হাই স্কুলের পরিচালক মো: শফিকুল ইসলাম শফিক মাষ্টার।
নান্দিনা এলাকার ১৬টি বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষাথী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উদয়ন প্রিপারেটরি এন্ড হাই স্কুলের পরিচালক মো: শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো: বাহাজ উদ্দিন। কিন্তু তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র, অস্ট্রেলিয়া প্রবাসী মাহবুবু আলম ভুট্টু। উদ্বোধক ছিলেন নান্দিনা নেকজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন নান্দিনার বিশিষ্ট শিক্ষাবিদ ও বারুয়ামারী জেকে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান আতিক মাষ্টার, নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক আহম্মদ।
বক্তব্য রাখেন, লক্ষ্মীরচরের বিশিষ্ট সমাজসেবক ইস্রাফিল হোসেন, প্রধান শিক্ষক ফাহমিদা ইয়াসমিন, নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিমা নাসরিন আরা, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক বিউটি আকতার, প্রধান শিক্ষক কাজীম উদ্দিন, প্রধান শিক্ষক আইরিন পারভীন, প্রধান শিক্ষক কামরুন নাহার সিদ্দিকা, প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম রিপন, এবং প্রধান শিক্ষক আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মেধাতালিকায় শীর্ষ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের উপস্থাপনা ও সঞ্চালনা করেন শরিফপুর অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মনোহর আলী। উদয়ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৫ এর ফলাফলে মেধা তালিকায় প্রথমস্থান অর্জন করেন শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফওয়ান ফাইরোজ তাকি, দ্বিতীয়স্থান অর্জন করেন শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরা সাদমিন ফাইজা, তৃতীয়স্থান অর্জন করেন শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান, চতুর্থস্থান অর্জন করেন নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লুবাবা ইসলাম, পঞ্চম স্থান অর্জন করেন রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী।
উদয়ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৫ এ ১ম থেকে ২০তম মেধাস্থান অর্জনকারীদের এডমিশন এ ১০০০ টাকা করে বৃত্তিপ্রদানের ব্যবস্থা থাকবে। আলোচনা সভায় বক্তারা জানান, উদয়ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৫ প্রথমবারের মতো সফল আয়োজন করেছে। আগামীতে উদয়ন প্রিপারেটরি এন্ড হাই স্কুল প্রতি বছর এ ধরনের ম্যাথ অলিম্পিয়ার্ডের আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীরা গণিতে দক্ষতা অর্জনে সহায়ক হবে।
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ