শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ০৯ নভেম্বার ২০২৫ ০৩:১৯ পি.এম
ঢাকার ঐতিহ্যবাহী তিন কলেজের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি
রাজধানীর ঐতিহ্যবাহী তিন শিক্ষাপ্রতিষ্ঠান—ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের বিভেদ ভুলে সম্পন্ন হয়েছে ‘শান্তি চুক্তি’। আজ রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হকের উদ্যোগে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়।
এতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যদিও সিটি কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তিতে উপস্থিত হননি, তবুও তাদের প্রতি ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। চুক্তি অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
শান্তি চুক্তির সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোবাচ্ছের হোসেন, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, "আজ থেকে আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক। আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের ভাইদেরকে বলতে চাই, তারাও ভাই, আমরাও ভাই। আমাদের মধ্যে যাতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব না থাকে। আমাদের বিপদে তারা থাকবে এবং তাদের বিপদে আমরা থাকবো। আজ থেকে সব বিভেদ ভুলে আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম।"
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, "আজ থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ঝামেলা নেই। আমরা একসাথে মিলেমিশে থাকবো এবং ভাই হয়ে থাকবো। সাইন্সল্যাব এলাকায় আমরা সবাই মিলে একসাথে আড্ডা দেবো, কথা হবে, দেখা হবে কিন্তু কোনো গ্যাঞ্জাম মারামারি হবে না। আমাদের সম্পর্ক অটুট থাকুক এটাই প্রত্যাশা।"
নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক বলেন, "আজকে দুই কলেজ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামীতে যদি কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হয়, তাহলে দুই কলেজ এবং থানা নিয়ে একটি কমিটি গঠন করা হবে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আজকের এই চুক্তিতে সিটি কলেজ উপস্থিত হয়নি।
তবে আমরা আবারো চেষ্টা করব, তাদেরকে নিয়ে বসার জন্য এবং তাদের মাঝে চুক্তি সম্পন্ন করার জন্য। আমরা আশা করছি, এই সম্পর্ক আজীবন থাকবে। তাদের মধ্যে কোনো প্রকার মারামারি, গ্যাঞ্জাম ও কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হবে না। আমার কমিশনের মহোদয়, ডিসি মহোদয়ের নির্দেশ মোতাবেক আমি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। আশা করছি, এই বন্ধন সারা জীবন অটুট থাকবে।"
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ