স্টাফ রিপোর্টার ২৬ জানু ২০২৬ ০২:০৯ পি.এম
বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ
বরিশালে বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শুধু বরিশালেই নয়, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দায়িত্ব পালনকালে একই দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম করেছেন।
তথ্য অনুযায়ী, বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী প্রতি গাড়ি থেকে এক হাজার টাকা করে ঘুষ নিচ্ছেন। বিশেষভাবে বলা হচ্ছে, তিনি বিএনপির নামে বরিশাল ডিপোর ছয়টি রুটের সব গাড়ি থেকে নিয়মিত এই ঘুষ আদায় করেন। ঘুষের পুরো হিসাব এবং বণ্টন সম্পূর্ণরূপে তার সমন্বয়ক ও হিসাবরক্ষক ফারুকের মাধ্যমে করা হয়। ফারুক জমা হওয়া ঘুষ থেকে প্রয়োজনীয় অংশ ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলীর কাছে পৌঁছে দেন এবং বাকি অংশ বণ্টন করেন স্থানীয় কিছু দালাল ও সহযোগীদের মধ্যে।
স্থানীয়রা জানান, বরিশাল ডিপোর এই দপ্তরটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও অনিয়মের জন্য পরিচিত। যাত্রীবাহী গাড়ি পরিচালনাকারীদের ওপর চাপ সৃষ্টি করে ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী নিয়মিত অর্থ আদায় করছেন। এতে সাধারণ মানুষ শুধু অতিরিক্ত খরচ বহন করছে না, বরং পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী বিভিন্ন এলাকায় জমি, প্লট ও বাড়ি ক্রয়করে কোটি টাকার সম্পদ গড়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় দায়িত্ব পালন করছেন, যার ফলে তার ওপর প্রশাসনিক তদারকির কার্যকারিতা সীমিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী রাজনৈতিক প্রভাবও প্রয়োগ করেন। আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি বিএনপির নামে ঘুষ আদায়ের কাজ চালান, যা রাজনৈতিক প্রভাবশালী মহলকেও অবাক করেছে। প্রতিবাদ বা অনুসন্ধানের ক্ষেত্রে ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলীর রণনীতি হলো পরিস্থিতি সামলে নিজস্ব হিসাবরক্ষক ও দালালদের মাধ্যমে ঘুষ সংগ্রহ করা। দীর্ঘদিন ধরে তিনি নিজের এই ব্যবসাকে স্বচ্ছ ও গোপন রাখতে সক্ষম হয়েছেন।
ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী সাংবাদিকদের বলেন, “আমি দেশের বিভিন্ন বিভাগের শহরগুলোয় কাজ করেছি। তার মধ্যে চট্টগ্রাম ও সিলেটও রয়েছে। বরিশালে যোগদানের পর অনেকে বলছেন আমি নাকি বরিশাল পুরো খেয়ে দিব। আসলে আমি আসার পর অনেক উন্নতি করছি। তবে স্থানীয় যাত্রীবাহী গাড়ি চালক ও কর্মীরা সরাসরি অভিযোগ করেছেন, ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী নিয়মিতভাবে তাদের কাছ থেকে হাজার টাকা করে ঘুষ নিচ্ছেন। এই ঘুষের টাকা ফারুকের কাছে জমা হয় এবং প্রয়োজন অনুযায়ী বণ্টন করা হয়। এতে ডিপোর সম্পূর্ণ প্রশাসনিক ও আর্থিক কাঠামো প্রভাবিত হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে।”
বিআরটিসি বরিশাল ডিপোর এই কর্মকাণ্ডের কারণে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে পড়ছেন। ঘুষ দিতে না পারার কারণে তাদের গাড়ি ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া, স্থানীয় সম্পত্তি ক্রয় ও অর্থের অপব্যবহার দীর্ঘমেয়াদে এলাকায় আর্থ—সামাজিক সমস্যাও সৃষ্টি করতে পারে।
বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার (অপা:) মোঃ জুলফিকার আলী এবং তার হিসাবরক্ষক ফারুকের নাম ঘিরে নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য প্রচলিত থাকলেও, সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, “যদি ব্যবস্থা নেওয়া না হয়, তবে কেবল আমাদেরই নয়, পুরো ডিপোর সেবা ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে।”
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস
যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড
দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়