শনিবার ০৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জামালপুরে  ৫টি আসনে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা  দিয়েছেন

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩০ ডিসেম্বার ২০২৫ ০৫:২৪ পি.এম

জামালপুরে  ৫টি আসনে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা  দিয়েছেন জামালপুরে  ৫টি আসনে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা  দিয়েছেন

১২ ফেব্রয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, সোমবার। জামালপুর জেলার ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলীয় ও স্বতন্ত্র হিসাবে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা তাদের নির্বাচনী আচরনবিধি মেনে প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

 

প্রার্থীর হলেন- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টির (জি এম কাদের) এ কে এম ফজলুল হক। 

 

 

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হক, স্বতন্ত্র অর্ণব ওয়ারেস খান, স্বতন্ত্র শরিফুল ইসলাম খান, স্বতন্ত্র শওকত হাসান মিয়া, স্বতন্ত্র মীর শরীফ হাসান লেলিন, ইসলামী আন্দোলন বাংলাদেশে সুলতান মাহমুদ, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির (জিএম কাদের) আনোয়ার। 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মো: মোস্তাফিজুর রহমান বাবুল, জামায়াতে ইসলামীর মো: মজিবুর রহমান আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণ অধিকার পরিষদের লিটন মিয়া, স্বতন্ত্র শিবলুল বারী রাজু, স্বতন্ত্র এস. এম শাহিনুর রহমান, স্বতন্ত্র ফারজানা ফরিদ, স্বতন্ত্র মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জাতীয় পার্টির (জিএম কাদের) মীর শামসুল আলম, স্বতন্ত্র ফিদেল নাঈম, স্বতন্ত্র রুবেল মিয়া।

 

জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মো. ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল, কমিউনিস্ট পার্টির মো. মাহবুব জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, নাগরিক ঐক্যের মো. কবির হাসান, জাতীয় পার্টির (জিএম কাদের) মো. আবুল কালাম আজাদ, গণঅধিকার পরিষদের মো. ইকবাল হোসেন, জাতীয় পার্টির (আনিসুল) মো. মামুনুর রশীদ, স্বতন্ত্র মেহেরজান আরা তালুকদার।

 

 

জামালপুর- ৫ (সদর) আসনে বিএনপির আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুস সাত্তার, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) মো: আমির উদ্দিন, গণ অধিকার পরিষদের জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী, আমার বাংলাদেশ-এবি পার্টির মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে সৈয়দ ইউনুস আহমেদ, স্বতন্ত্র মাসুদ ইব্রাহিম, জাতীয় পার্টির (মনজু) মো. বাবর আলী খাঁন, জাতীয় পার্টির (জিএম কাদের) মো. জাকির হোসেন, স্বতন্ত্র হোসনেয়ারা বেগম।

 

 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুপ আলী সাংবাদিকদের জানান, জেলার পাঁচটি আসনের মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ৪টি, জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯টি, জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনে ১১টি, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ১০টি এবং জামালপুর-৫ (সদর) আসনে ১২টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা সবাই নির্বাচনী যে আচরণবিধি ও শান্তিশৃংখলা মেনেই আনন্দের সাথে এসেছেন এবং জমা দিয়েছেন।

 

 

তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৩ জানুয়ারি ও ৪ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের জন্য দিন ধার্য্য করা আছে। আমরা আশা করি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে আমাদের বিভিন্ন এজেন্সি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইনকোয়েরি কমিটি ও আইন-শৃংখলা বাহিনী কাজ করছে। সেগুলো আরও যেন ভালভাবে কার্যকর হয়, সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!

news image

গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ

news image

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন

news image

জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে ​পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি