ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি ২১ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৪২ পি.এম
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চোয়াড়ি গ্রামে পারিবারিক কলহ ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় আড়াই বছরের এক শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে চোয়াড়ি গ্রামে প্রকাশ্যে এই হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চোয়াড়ি গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের পরিবারের সাথে প্রতিবেশী নজরুলের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে নূর মোহাম্মদের পক্ষ থেকে নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশি মধ্যস্থতায় উভয় পক্ষকে নিয়ে গ্রাম্য সালিসে বসে বিবাদ মীমাংসার দিনক্ষণ ও সিদ্ধান্ত নির্ধারিত হয়।
তবে স্থানীয়ভাবে মীমাংসা বৈঠকের পূর্বেই আজ সকালে প্রতিপক্ষ নজরুল, সজীব ও হাকিম রামদা ও লাঠিসোটাসহ ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নূর মোহাম্মদের স্ত্রী বিউটি বেগম (৪৫), ছেলে বাহারউদ্দিন (২৫) এবং মাত্র আড়াই বছরের শিশু সন্তান বাহারামকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
প্রতিবেশীরা তাদের ডাক চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে আহতদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ এলাকায় খোঁজখবর নিয়েছে। পারিবারিক শত্রুতা ও রাস্তা সংক্রান্ত বিরোধ থেকেই এ সংঘর্ষের সূচনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকাটিতে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।
ভোলার লালমোহনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার করেছে এসআরবি-৮
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মদ ও বডি স্প্রে জব্দ
জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ আটক ২, এক বছরের কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ আটক ২, এক বছরের কারাদণ্ড
পদ্মা অয়েল ডিপোতে মালিক সমিতির নামে ট্যাংকলরি সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ
সানন্দবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
বরিশালের উজিরপুরে ২৯৮ পিস ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, মাদক বিক্রির প্রায় ৬০ হাজার টাকা উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে বাঁশঝাড়ের গর্ত থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
মঠখোলা পুরান বাজারে দুঃসাহসিক চুরি: আলমারি ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল লুট
নলছিটিতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত হাসান গ্রেফতার
মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও নেই বৈধ লাইসেন্স, হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ
বরিশালের আগৈলঝাড়ায় অটোরিকশা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়
সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে
মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ
বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার
যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার
কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার
নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক
মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার
দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল
বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা
মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান