মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ৩১ আগষ্ট ২০২৬ ১০:০৯ পি.এম
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর কিশোরী রুপসী আক্তার (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত কিশোরীর কথিত প্রেমিক জিহাদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী হারগিলা বাজার এলাকা থেকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিহাদ চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাছেদ ওরফে আল মামুনের ছেলে। পেশায় রাজমিস্ত্রী জিহাদ ছদ্মনাম ব্যবহার করে রুপসীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে রুপসী আক্তার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে কাপড়চোপড় নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২৮ আগস্ট (শুক্রবার) সকালে চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি মোটরচালিত সেচপাম্পের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
ওসি আরও জানান, প্রেমঘটিত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মূল আসামিকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার
বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক
জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ!
জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।
জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।
বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক
দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক
ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।
জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
জামালপুর চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার
বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার
ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান
বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড
রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে
জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২