মঙ্গলবার ০১ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। 

 

৩১ আগস্ট সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রশিদপুর ভাটিপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪২), করাড়ার পাড় এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. মালেক (৪৪) ও একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. অনু (৩২)।

 

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়ায় দাম্পত্য কলহে স্বামী দ্বিতীয় বিয়ে করলে নিজবাড়িতে একাই বসবাস করতেন দুই সন্তানের জননী ভুক্তভোগী গৃহবধূ। দুই সন্তানের একজন তার পিতার সঙ্গে ঢাকায় এবং অপরজন দাদা-দাদির সঙ্গে থাকেন। আসামিদের মধ্যে সাত্তার তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত এগারোটার দিকে আসামিরা বাড়ির সামনে এসে ডাকাডাকি করলে ওই গৃহবধূ শব্দ শুনে ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় তাকে অপহরণ করে বসত ঘরের উত্তর পাশে একটি বাঁশের ঝাড়ের নীচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনার তিনদিন পর থানায় মামলা করেন ভুক্তভোগী।

 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান- ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুটি ধারায় রায় ঘোষণা করেছেন। একটি ধারায় আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা এবং অপর ধারায় তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ

news image

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

news image

সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার

news image

বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

news image

মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

news image

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

news image

দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক

news image

জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ! 

news image

জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।

news image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।

news image

বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক

news image

দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান 

news image

 বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড

news image

রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে

news image

জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

news image

বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২