গোলাম মোর্শেদ স্টাফ রিপোর্টার। ২৫ মার্চ ২০২৬ ১১:০২ পি.এম
ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, IFES প্রতিনিধি দল
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক সংস্থা International Foundation for Electoral Systems (IFES)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ বুধবার ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত এই বৈঠকে সংসদীয় গণতন্ত্রের চর্চা, আধুনিকায়ন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিন সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের জন জোসেফ লিস (Jhon Joseph Lis), রিপাবলিক অব সার্বিয়ার নানাড মারিনকোভিচ (Nanad Marinkovic) এবং বাংলাদেশের মারিয়া চৌধুরী (Maria Chowdhury)।
বৈঠকে প্রতিনিধি দল বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল:-
ই-পার্লামেন্ট ও প্রযুক্তি: সংসদের কার্যক্রমকে ডিজিটাল করতে ইটালিয়ান সফটওয়্যার ব্যবহারের সম্ভাবনা এবং প্রযুক্তির সমন্বয়।
সংসদীয় কমিটির শক্তিশালীকরণ: সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা, কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ।
গবেষণা ও সংস্কার: মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ এবং লেজিসলেটিভ ও অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি।
সংসদীয় রীতি ও ঐতিহ্য: সংসদের ইতিহাস, বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির (PAC) ভূমিকা এবং বিরোধী দলের 'ওয়াকআউট' করার গণতান্ত্রিক রীতির তাৎপর্য।
ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করার লক্ষে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় সংসদ হলো গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। আমরা সংসদকে আরও গতিশীল, আধুনিক এবং জনগণের কাছে দায়বদ্ধ করতে কাজ করে যাচ্ছি। ই-পার্লামেন্ট চালুর মাধ্যমে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।”
প্রতিনিধি দল ডেপুটি স্পীকারের দূরদর্শী পরিকল্পনা ও বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধি দল সংসদের লাইব্রেরি ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান
চট্টগ্রামের নতুন পুলিশ অভিভাবক মাসুদ আলম: স্মার্ট পুলিশিং ও টিম ওয়ার্কের নতুন বার্তা
বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা: ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে নতুন যাত্রা
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
জুন থেকে খুলছে সিলেটের পাথর কোয়ারি? ইজারা তদারকিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করলেন সালাহউদ্দিন আহমদ
বরিশালে নারী শান্তি ও নিরাপত্তা এ্যাজেন্ডার স্থানীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বাজেট বরাদ্দের দাবিতে অ্যাডভোকেসি সভা
মাদারীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬: বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আধুনিকায়নে ড্রোন ও নতুন জাহাজ যুক্ত করার ঘোষণা
পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল: আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ।
পাথরঘাটায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট: দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস।
আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সরকারি খরচে আইনি সেবার ডাক।
জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
নারী-শিশু ও পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের
মাদারীপুর জেলা পুলিশ কনস্টেবল (TRC) নিয়োগ পরীক্ষা ২০২৬ | লিখিত পরীক্ষার আপডেট
পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
পাথরঘাটায় মানববন্ধন: জীবাশ্ম জ্বালানি পরিহার ও নবায়নযোগ্য শক্তির দাবি
হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান