বুধবার ১৯ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৭ এপ্রিল ২০২৬ ০৩:৪৩ পি.এম

জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার রানাগাছা ও ঘোড়াধাপ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে পৃথক দুটি মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্পব্যয়ে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

 

রোববার (২৬ এপ্রিল ২০২৬) রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার সংলগ্ন এলাকায় বড় পরিসরে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের কার্যকারিতা, মামলা করার প্রক্রিয়া এবং আইনি সুবিধা সম্বলিত শিক্ষামূলক ভিডিও প্রদর্শনী করা হয়। এর আগে গত ২৩ এপ্রিল ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজারে একইভাবে মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং উপজেলা সমন্বয়ক জেসমিন আক্তারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

কর্মসূচিকে আরও প্রাণবন্ত করতে উপস্থিত অতিথিদের মধ্যে ‘কুইজ প্রতিযোগিতা’র আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। গ্রাম আদালত প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এই পৃথক দুটি সভার মাধ্যমে সাধারণ মানুষ গ্রাম আদালতের আইনি ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে প্রাথমিক এবং স্বচ্ছ ধারণা লাভ করেন।

 

সভায় বক্তারা বলেন, ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত এক অনন্য মাধ্যম। থানায় বা উচ্চ আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদেই কীভাবে আইনি সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুন্দর করতে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। তৃণমূল পর্যায়ে এই সচেতনতা কার্যক্রম সাধারণ মানুষের বিচার প্রাপ্তির পথকে আরও সুগম করবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!

news image

গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ

news image

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন

news image

জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে ​পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি