বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৮ এপ্রিল ২০২৬ ০৩:৫০ পি.এম
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
"বিনামূল্যে আইনি সহায়তা, স্মার্ট বাংলাদেশের প্রত্যয়" - ন্যায় বিচারের অঙ্গীকার নিয়ে শেরপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬ ক্রিস্টাব্দ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, লাঠি খেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।
এবারের শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঢোল-বাদ্য এবং লাঠি খেলা। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এসব অনুষঙ্গ সাধারণ মানুষের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। র্যালিতে অংশগ্রহণকারী বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুইয়া। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবিসহ জেলা জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র আইনজীবীগণ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অর্থাভাবে যেন কোনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা প্রদান করছে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জহিরুল কবির বলেন, "সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ কীভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি খরচে মামলা পরিচালনা করতে পারবেন, সে বিষয়ে প্রচার চালানোই এই দিবসের মূল উদ্দেশ্য। গ্রামের সাধারণ মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।"
বক্তারা আরও উল্লেখ করেন, লিগ্যাল এইড কেবল আদালতে মামলা লড়তেই সাহায্য করে না, বরং বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) মাধ্যমে আপস-মীমাংসার সুযোগও তৈরি করে দেয়। অনুষ্ঠানে বিচার প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ উপস্থিত থেকে আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে অবগত হন।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন
জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি