মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ২৪ মার্চ ২০২৬ ০৯:১৭ পি.এম
১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটির বৈঠক শুরু, জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ঐকমত্য
অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-২০২৬’ নিয়ে উপস্থিত সদস্যরা সর্বসম্মত মত প্রকাশ করেছেন। প্রথম দিনের বৈঠকে অন্তত ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য সদস্যরা।
বৈঠকের শুরুতে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের জারিকৃত বিভিন্ন অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়।
কমিটি সূত্র জানায়, আলোচনায় সর্বাধিক গুরুত্ব পায় ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-২০২৬’। এছাড়া দুর্নীতি দমন কমিশন (সংশোধন), সন্ত্রাস বিরোধী (সংশোধন), নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) সংক্রান্ত অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “১৩৩টি অধ্যাদেশ এক বৈঠকে নিষ্পত্তি সম্ভব নয়। এজন্য আরও কয়েক দফা বৈঠক করতে হবে। তবে বেশ কিছু বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, বিশেষ করে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশে সবাই একমত।”
তিনি আরও জানান, কোন অধ্যাদেশ সরাসরি গ্রহণ করা হবে, কোনটি সংশোধন করা প্রয়োজন এবং কোনগুলোর ক্ষেত্রে পরিবর্তন দরকার—এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো পর্যালোচনার কাজ শুরু হয়েছে। আমরা ২ এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করব। সংবিধান এবং জনআকাঙ্ক্ষার সমন্বয় করেই এগিয়ে যেতে চাই, তবে সংবিধানই সর্বোচ্চ গুরুত্ব পাবে।”
তিনি আরও বলেন, বিশেষ কমিটি সুপারিশ প্রদান করলেও অধ্যাদেশ সরাসরি আইনে পরিণত হয় না। সংসদে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ১৫ মার্চ অনুষ্ঠিত অধিবেশনে এসব অধ্যাদেশ কমিটিতে পাঠিয়ে ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি জারিকৃত কোনো অধ্যাদেশ পরবর্তী সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করতে হয়। সংসদ তা অনুমোদন না করলে সংশ্লিষ্ট অধ্যাদেশ কার্যকারিতা হারায়।
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান
চট্টগ্রামের নতুন পুলিশ অভিভাবক মাসুদ আলম: স্মার্ট পুলিশিং ও টিম ওয়ার্কের নতুন বার্তা
বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা: ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে নতুন যাত্রা
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
জুন থেকে খুলছে সিলেটের পাথর কোয়ারি? ইজারা তদারকিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করলেন সালাহউদ্দিন আহমদ
বরিশালে নারী শান্তি ও নিরাপত্তা এ্যাজেন্ডার স্থানীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বাজেট বরাদ্দের দাবিতে অ্যাডভোকেসি সভা
মাদারীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬: বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আধুনিকায়নে ড্রোন ও নতুন জাহাজ যুক্ত করার ঘোষণা
পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল: আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ।
পাথরঘাটায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট: দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস।
আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সরকারি খরচে আইনি সেবার ডাক।
জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
নারী-শিশু ও পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের
মাদারীপুর জেলা পুলিশ কনস্টেবল (TRC) নিয়োগ পরীক্ষা ২০২৬ | লিখিত পরীক্ষার আপডেট
পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
পাথরঘাটায় মানববন্ধন: জীবাশ্ম জ্বালানি পরিহার ও নবায়নযোগ্য শক্তির দাবি
হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান