বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৪ মার্চ ২০২৬ ০৭:২৮ পি.এম
জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন
১৩ মার্চ ১৯৭১ সালে জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে উদযাপন পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ, শুক্রবার বিকালে জামালপুর শহরের বকুলতলায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি অধ্যাপক আমীর উদ্দিন, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী মোহাব্বত আলী ফকির।
মোহাব্বত আলী ফকির বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। মধুপুর পর্যন্ত যখন পাকিস্তানী হানাদার বাহিনী চলে আসে। তখন জামালপুরকে রক্ষা করার জন্য প্রতিদিন একদল সাহসী এবং মুক্তিকামী মানুষ মধুপুরের যে সড়ক দিয়ে জামালপুরে প্রবেশ করা হয় সেই সড়কে গাছ কেটে রাস্তাকে প্রতিরোধ করে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন এমন সময় ছিল। ছাত্র সংসদ পরিষদের পক্ষ থেকে প্রতিদিন মার্চের সেই উত্তাল দিনগুলোতে আশেক মাহমুদ কলেজ থেকে মিছিল আসত।
তিনি আরও বলেন, কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশাল মিছিল। সেই মিছিলে স্লোগান দিত, তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি। জাগো, জাগো, বাঙালি জাগো। ঢাকা না পিণ্ডি? ঢাকা, ঢাকা। ইত্যাদি স্লোগান দিত। তবে সেই দিন পাকিস্তানী পতাকাকে পুড়িয়ে ফেলার পূর্বে কেরোসিন দিয়ে ভেজানোর প্রয়োজন পড়ে। তা না হলে পতাকাটা সঠিকভাবে পুড়ত না। পাকিস্তানী পতাকা পুড়িয়ে তারপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও বিশিষ্ট সাংবাদিক সাযযাদ আনসারী, মানবাধিকারকর্মী ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, জাসাস জেলা শাখার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল, ডাক্তার ফরিদুল ইসলাম, জেএসডি ছাত্রলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরুসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান
চট্টগ্রামের নতুন পুলিশ অভিভাবক মাসুদ আলম: স্মার্ট পুলিশিং ও টিম ওয়ার্কের নতুন বার্তা
বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা: ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে নতুন যাত্রা
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
জুন থেকে খুলছে সিলেটের পাথর কোয়ারি? ইজারা তদারকিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করলেন সালাহউদ্দিন আহমদ
বরিশালে নারী শান্তি ও নিরাপত্তা এ্যাজেন্ডার স্থানীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বাজেট বরাদ্দের দাবিতে অ্যাডভোকেসি সভা
মাদারীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬: বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আধুনিকায়নে ড্রোন ও নতুন জাহাজ যুক্ত করার ঘোষণা
পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল: আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ।
পাথরঘাটায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট: দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস।
আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সরকারি খরচে আইনি সেবার ডাক।
জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
নারী-শিশু ও পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের
মাদারীপুর জেলা পুলিশ কনস্টেবল (TRC) নিয়োগ পরীক্ষা ২০২৬ | লিখিত পরীক্ষার আপডেট
পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
পাথরঘাটায় মানববন্ধন: জীবাশ্ম জ্বালানি পরিহার ও নবায়নযোগ্য শক্তির দাবি
হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান