শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ০৩ মার্চ ২০২৬ ০১:০১ পি.এম

বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর

স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হলেও কিছু এলাকায় তা রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা দখলদারদের কবলে পড়ে জনসাধারণের ব্যবহারের বাইরে চলে যাচ্ছে। বরগুনার বেতাগী  উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের মেয়ার হাট বাজারে এমনই একটি ঘটনার অভিযোগ উঠেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত একটি আধুনিক গণশৌচাগার স্থানীয় নিলা নামে এক ব্যক্তি দখল করে সেখানে ছাগল রাখার ঘর হিসেবে ব্যবহার করছিলেন। ফলে বাজারে আগত ব্যবসায়ী ও ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েন।

 

 

উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায়  আধুনিক ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করেছে। এসব টয়লেটে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা, বিশুদ্ধ পানীয় জল, টিস্যু, হ্যান্ডওয়াশ ও গোসলের ব্যবস্থা রয়েছে।

 

 

পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত থাকেন কর্মীও। কিন্তু মেয়ার হাট বাজারের টয়লেটটি দখল হওয়ায় এসব সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছিলেন সাধারণ মানুষ।

 

 

বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, “টয়লেটটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী ছিল। কিন্তু দখল হয়ে যাওয়ার পর থেকে আমরা ব্যবহার করতে পারিনি। ভয়ের কারণে কেউ কিছু বলতে পারিনি।”

 

 

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মেয়ার হাট বাজারে অভিযান চালান। অভিযানে গণশৌচাগারটি দখলমুক্ত করা হয় এবং পুনরায় জনগণের ব্যবহারের উপযোগী করে দেওয়া হয়।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, “সরকারি সম্পত্তি দখল করে কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। জমি দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয়দের আশা, প্রশাসনের এই উদ্যোগে বাজারের শৃঙ্খলা ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে আর কেউ সরকারি সম্পত্তি দখলের সাহস দেখাবে না।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

news image

এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন

news image

মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড

news image

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

news image

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার

news image

জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা

news image

জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই

news image

চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট

news image

কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক

news image

দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল

news image

জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার

news image

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

news image

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

news image

মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

news image

দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি

news image

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার

news image

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ

news image

বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা

news image

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।

news image

কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ

news image

মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া

news image

মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক

news image

জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার