মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬ পি.এম
ঝালকাঠি-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন
ঝালকাঠি-২ (ঝালকাঠি ও নলছিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম)
ভোটারদের উদ্দেশে্য নিজের দীর্ঘদিনের সমাজসেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন।নিরপেক্ষ ভোট হলে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
রাজ্জাক সেলিম বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার হাতিয়ার নয়—মানুষের হক আদায়ের মাধ্যম।
তিনি জানান ১৯৯৮ সাল থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঘর নির্মাণে টিন বিতরণ, দুধের গরু প্রদান করেছেন।
শিক্ষার্থীদের বই সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান অগ্রাধিকার তার ভাষ্য অনুযায়ী, অসুস্থ ও অসহায় মানুষদের স্থানীয়ভাবে চিকিৎসার পাশাপাশি ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি রোগী এই সহায়তার আওতায় এসেছেন, যা এখনো চলমান।
ঝালকাঠি উপজেলার প্রতিটি ইউনিয়নে গড়ে ১০০–১৫০ পরিবারকে ঘর নির্মাণের জন্য টিন দিয়েছি।৪৭৩টি গরিব পরিবারকে দুধের গরু দিয়েছি, যাতে তারা নিজেরা আয় করে সংসার চালাতে পারে।৫৪ জন দুস্থ মুক্তিযোদ্ধার পরিবারকে আলাদা করে গরু দিয়েছি।
জীবিকার সুযোগ তৈরি করতে ৪৭৩টি রিকশা বিতরণ করেছি, যাতে অনেক পরিবার নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়ে ওঠে।
যখন সরকারি বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা শুরু হয়নি, তখন থেকেই আমি নিজ উদ্যোগে প্রায় প্রতিটি হাই স্কুলে বিনামূল্যে বই সরবরাহ করেছি।এছাড়া তিনি গরিব শিক্ষার্থীদের স্টাইপেন্ড, স্কুলে মেয়েদের আলাদা বাথরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।
মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং ক্রীড়া সামগ্রী বিতরণের কথাও উল্লেখ করেন তিনি।
ঝালকাঠি উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সরকারি সুবিধাবঞ্চিত প্রায় এক হাজার পরিবারকে মাসিক ভাতা প্রদান করেছেন ।শত শত রিকশা-ভ্যান বিতরণ এবং নিজ অর্থে দুই শতাধিক ডিপ টিউবওয়েল স্থাপনের কথা জানান তিনি।
তাছাড়া প্রতি বছর রমজান ও কোরবানিতে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, খেজুর ও মাংস বিতরন করেছেন।খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও দাবি করেন রাজ্জাক সেলিম।
অন্যদিকে তিনি বলেন, নলছিটি এখনো দারিদ্র্য, কর্মসংস্থানের ঘাটতি, দুর্বল স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
এসব সমস্যার সমাধানে ভোটের প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজের মাধ্যমে পরিবর্তন আনতে চান তিনি।
তিনি বলেন, নলছিটির জন্য একটি সৎ, বাস্তব ও জনকল্যানমুখী কাজ করবো। জনাব রাজ্জাক সেলিম বলেন,
দুঃখজনক হলেও সত্য যে তখনকার ক্ষমতাবানদের প্রতিহিংসার কারণে আমার জন্য নলছিটি সম্পূর্ণ নিষিদ্ধ এরিয়া ঘোষণা করা হয় এবং ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত তা বলবৎ থাকে বলে নলছিটিবাসির কাছে যেতে পারিনি।
এখন সময় এসেছে-আল্লাহ যদি আমাকে ঝালকাঠি- নলছিটিবাসীর সেবক হিসেবে কবুল করেন তবে পিছিয়ে পড়া এই হতদরিদ্র নলছিটিবাসীর জন্য নিজ অর্থে গরিবের ভাতা, শিক্ষা সহায়তা, চিকিৎসা, গৃহ নির্মাণ, সুপেয় পানি, খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র এবং বেকার সল্পশিক্ষিতদের বিনাসুদে লোন দিয়ে আত্মনির্ভরশীল করবো।
বিগত দিনগুলোতো ঝালকাঠি উপজেলায় যতটুকু সহায়তা করেছি তা পুরো পুরি নলছিটি উপজেলায় সম্পন্ন করে দুই উপজেলার সমতা আনবো।
বাংলাদেশের গরীব দশটি উপজেলার মধ্যে নলছিটি একটি এ অবস্থায় পরিবর্তন করে একটি সমৃদ্ধিশালী উপজেলা গড়ে দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ।
আল্লাহর রহমতে আমি সেবক হতে পারলে- দুর্নীতি, জুলুম ,অত্যাচার ভোগান্তি ইত্যাদি নির্মূল করতে কঠোর ভূমিকা রাখবো এবং আস্তে আস্তে নির্মূল করবো ইনশাআল্লাহ!
আমি নলছিটি শহরে ছোট্ট একটি বাড়ি/ বাসা নির্মাণ বা ভাড়া করে নলছিটিবাসীর সুখ- দুঃখের সাথী হবো- যেমনটা এখন ঝালকাঠির আছি।
আমি কখনোই কোন হারাম কাজ, বেআইনি কাজ বা জনস্বার্থ বিরোধী কাজ করবো না এবং করতেও সহায়তা করবো না- আমি সরকারী কোন সাহায্য অনুদান, সন্মানী, ভাতা ইত্যাদি আমার নিজের জন্য বা পরিবারের জন্য ব্যব্যবহার করবো না- তা সম্পূর্ণ জনকল্যাণকর কাজে ব্যায় করবো, আর আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।
ঝালকাঠি- নলছিটিবাসী আমার ভাই, বন্ধু আমার সাথী- ধর্মমত নির্বিশেষে আমার আপনজন- তাদের সুখে নয় দুঃখে সাথী হতে পারলে আমি ধন্য হবো,মানব জন্ম স্বার্থক হবে-আমার হক আদায় হবে।
আমার অতীত চরিত্রে যদি এতটুকু সন্দেহ হয়, প্রবঞ্চনা মনে হয় তবে ঝালকাঠি উপজেলার রাজনৈতিক কর্মীনয় সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন- আপনারা সততা পাবেন।
জনগনকে ধোঁকা দেয়া, শোষণ করা, তাদের হক নষ্ট করে নিজের উদরপূর্ণ করা,সকল কাজে কমিশন চাওয়া নয়। অর্থের বিনিময়ে সেবা নয়, গাড়ি, মটর সাইকেলের মহড়া দিয়ে নিজের বিশালত্বকে জাহির নয়- নিঃস্বার্থ সেবা আর ভালোবাসা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করাই আমার লক্ষ্য।
সততা, ন্যায়বিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা ,উদারতা আর জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের অধিকার নিশ্চিত করাই আমার প্রতিশ্রুতি- আমার শপথ!
স্রষ্টা আমাদের লোভী, ভন্ড আর পথভ্রষ্ট নেতাদের চিহ্নিত করার প্রজ্ঞা দিয়ে সুনাগরিক হবার তৌফিক দিন ।
তার ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—বিনামূল্যে চিকিৎসা ও নিয়মিত মেডিকেল ক্যাম্প, গরিব শিক্ষার্থীদের সহায়তা, ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরানো এবং বেকার যুবকদের বিনাসুদে ব্যবসায়িক পুঁজি প্রদান।
তিনি বলেন,সরকারি টাকায় এক কাপ চা পর্যন্ত খাইনি। বরং নিজের টাকায় শত শত মানুষকে উপজেলা চত্বরে খাবার পরিবেশন করেছি এবং তাদের দুঃখ–দুর্দশার সাথী হয়েছি।
কোনো দুর্নীতি, জুলুম, হয়রানি বা কমিশনবাজির আশ্রয় নেইনি।একজন মানুষের নামেও মিথ্যা মামলা বা অভিযোগ দেইনি।
ভোটারদের কাছে তিনি আবেদন করেছেন যে ,
আল্লাহ যদি তাকে ঝালকাঠি ও নলছিটির সেবক হিসেবে কবুল করেন, তাহলে একটি সৎ, বাস্তবসম্মত ও আল্লাহভীরু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার
মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।
খুলনায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি
ঢাকায় ইফতার পার্টিতে যেতে গিয়ে আওয়ামীলীগ এর সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম আটক
ঢাকা–৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব আজ মান্ডা খাল ও জিরানি খাল পরিদর্শন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ!
চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ