শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৮ জানু ২০২৬ ১২:৩৯ পি.এম
পাথরঘাটায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জামায়াত নেতা শামিম আহসানের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
মঙ্গলবার বিকেল ৪টায় পাথরঘাটা গোলচত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা মিলন, কালমেঘা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ, রুপধন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেনসহ আরও অনেকে। এ সময় পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও সদস্য সচিবও বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের গৌরব ও জ্ঞানচর্চার পীঠস্থান। এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো ব্যক্তি কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। তারা জামায়াত নেতা ও কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহসানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন জামায়াত নেতা শামিম আহসান।
মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শামিম আহসানকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক ও রুপধন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন এবং সদস্য সচিব মো. হাবিবুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি