মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৫ জানু ২০২৬ ০২:৫৩ পি.এম
বেগম খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে- (আবু নাসের রহমাতুল্লাহ)
খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধনকালে রহমাতুল্লাহ বলেছেন-
'বেগম খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে'
বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন এবং দেশের মানুষের অধিকার রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দেশের মানুষ ঐতিহাসিকভাবেই এসব মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে বলেই বেগম জিয়া আজও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে আছেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় বরিশাল নগরীর বেলসপার্কে 'বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা ও স্বাধীনতা ফোরাম-বরিশাল'র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ২দিন ব্যাপী প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও নির্যাতনের মুখেও তিনি নীতিগত অবস্থান থেকে সরে যাননি। এই আপসহীনতা ও দৃঢ় নেতৃত্বই তাকে দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার উৎস। তার প্রতি সন্মান জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাধীনতা ফোরাম-বরিশাল এর আহবায়ক আলহাজ্ব মো: নুরুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্বা ও বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশালের সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সভাপতি ডাঃ আমিনুল হক, সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহউদ্দিন হিমেল, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান ও যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, ১০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন দুলাল ও যুগ্ন আহবায়ক মো: আসলাম গাজী, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসাস) এর মহানগরের সভাপতি মীর আদনান আহমেদ তুহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ।
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন