মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বকশীগঞ্জে গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৩ জানু ২০২৬ ১২:৫৮ পি.এম

বকশীগঞ্জে গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা বকশীগঞ্জে গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনার প্রথম দিনে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউ চাপড়া দীঘল কোনা গ্রামে প্রচারণা কার্যক্রম চালানো হয়েছে। শনিবার ব্যবসায়ী মোঃ সজিব সরকারের নেতৃত্বে গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়।
 

 

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাদের পক্ষে সমর্থন চেয়ে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালান। প্রচারণাকালে এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।এ প্রচারণায় উপস্থিত ছিলেন বকসীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, এছাড়াও উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের যুবদল,ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এ বিষয়ে মোঃ সজিব সরকার বলেন,
“গারো আদিবাসীসহ সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমরা মাঠে নেমেছি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম রশিদুজ্জামান মিল্লাদকে বিজয়ী করলে বকশীগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।”

 

স্থানীয় গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রচারণা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতাকর্মীরা জানান, নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
 

নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আয়োজকরা জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

news image

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

news image

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

news image

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া

news image

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন

news image

মেলান্দহ  জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত 

news image

নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি

news image

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

news image

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।

news image

বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

news image

যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।

news image

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

news image

‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

news image

জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন