বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২২ জানু ২০২৬ ০৯:৪৩ পি.এম
জামালপুরের নান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
জামায়াতে ইসলামী নির্বাচনী সমাবেশ করেছে নান্দিনায়। বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে ঐতিহ্যবাহী নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ৯নং রানাগাছা ইউনিয়ন শাখার সভাপতি মো: আজহারুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট সমর্থিত জামালপুর সদর আসন থেকে এমপি প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো: বাহাজ উদ্দিন, জামালপুর এবি পার্টির আহবায়ক শিহাব ইসলাম, সদস্য সচিব আবু সালেহ টিপু সুলতান,
এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. সানোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা শাখার আমীর মাওলানা মনজুরুল ইসলাম, সাবেক আমীর মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান, জামালপুর জেলা এনসিপি নেতা শাকিল আহম্মেদ, জামালপুর সদর উপজেলা এবির পার্টির আহবায়ক আব্দুল ওয়াহাব, জামায়াতে ইসলামী তুলশীরচর ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, বাঁশচড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠান শুরুতেই কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন আমিনুস ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নির্বাচনী সমাবেশে ১০ দলীয় জোট নেতৃবৃন্দসহ জামায়াতের সদর উপজেলার নরুন্দি, লক্ষ্মীরচর, বাঁশচড়া, শ্রীপুর, ঘোড়াধাপ, ইটাইল, তুলশীরচর, শরিফপুর, রশিদপুর, শাহবাজপুর, দিগপাইত, তিতপল্লা, মেষ্টা, কেন্দুয়া ইউনিয়ন থেকে আগত জামায়াতের আমীর, সেক্রটারিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন পবিত্র কোরআনকে মহান সংসদে নিতে হলে আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ১২ তারিখের নির্বাচনের দিন সকাল থেকেই ভোট গণনা পর্যন্ত জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীদের কেন্দ্র পাহারায় থাকতে হবে। যেন কেউ ভোট চুরি করে নিয়ে যেতে না পারে। সমাবেশে বক্তারা আরো বলেন ২৪ এর জুলাইয়ে আমাদের শহীদেরা যেই স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্ন আমাদেরও দেখতে হবে। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত না করে। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত না করে।
১৭ বছর কেউ ভোট দিতে পারেনি, বৈষম্যহীন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়ী হলে সুশাসন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লায় ভোট প্রদান সহ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
সমাবেশ শেষ করে ১০দলীয় জোট নেতারা মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি নান্দিনা পূর্ববাজার ধান হাটা জামে মসজিদ সংলগ্ন থেকে শুরু হয়ে নান্দিনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।
খুলনায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি
ঢাকায় ইফতার পার্টিতে যেতে গিয়ে আওয়ামীলীগ এর সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম আটক
ঢাকা–৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব আজ মান্ডা খাল ও জিরানি খাল পরিদর্শন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ!
চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপি স্হায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি কে বরিশাল বিভাগ সমিতি'র পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বরগুনার সংরক্ষিত নারী আসনে আলোচনায় আইনজীবি মারজিয়া হিরা
আত্মসমর্পণ করে জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস
জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
পটুয়াখালী দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দোয়া-মোনাজাত,কিছুক্ষণ পরেই ভাঙচুর করে ছাত্রদলের তালা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারীদেরকে শুভেচ্ছা ও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন
বরিশাল -৫ আসনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে রহমাতুল্লাহ
ভোটের আগের রাতে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ করবে প্রতিন্দন্দ্বী প্রার্থী, শঙ্কা মিল্টন বৈদ্যর
দেওয়ানগঞ্জে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত
বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতা-কর্মী
জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেড়া পাথালিয়ায় ধানের শীষের উঠান বৈঠক
জামালপুরে ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
দেওয়ানগঞ্জ বিএনপির নির্বাচনী জনসভায় ৫০ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড ১ কোটি বেকার পাবে চাকরি