মোহাম্মদ ফখরুউদ্দিন খান স্টাফ রিপোর্টার ১২ জানু ২০২৬ ০৪:২৪ পি.এম
শরীয়তপুরের তিনটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী করতে ঐক্যবদ্ধ বিএনপি!
শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনে মো. সফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ মিয়া (বাঁ থেকে)
শরীয়তপুরের তিনটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছ জেলা বিএনপি। শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মো. সফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরপর থেকে শরীয়তপুরের বিএনপির নেতাকর্মীরা আটঘাট বেঁধে কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে ব্যাপক কাজ করছেন তারা।
বিভিন্ন বয়সী নারী-পুরুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন আসলাম। পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিচ্ছেন তিনি।
এ ব্যাপারে শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘জনগণ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচনে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করব আমরা। আর পালং-জাজিরা তথা শরীয়তপুর জেলার উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।’
শরীয়তপুর-২ আসনে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরন বলেন, ‘বিএনপি গণমানুষের দল। তাই জনগণের কল্যাণে বিএনপি সব সময় কাজ করে। বিএনপি গণতন্ত্রের জন্য কাজ করে। এ জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আর সবার সহযোগিতায় আমরা বিজয়ী হব, ইনশাআল্লাহ।’
এ ব্যাপারে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাদের আদর্শ ও রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘শরীয়তপুরের জনগণ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের প্রত্যাশায় সামনে এগিয়ে এসেছে। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা বিজয়ী হলে শরীয়তপুরকে একটি আধুনিক বাণিজ্যিক হাবে পরিণত করে একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।’
এ ব্যাপারে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু বলেন, ‘বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে মনোনয়নের প্রতিযোগিতা থাকলেও কোনো গ্রুপিং বা প্রতিহিংসা নেই। দল মনোনয়ন প্রদানের পর শরীয়তপুর-১ আসনে সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনে সফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে বিজয়ী করতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।শরীয়তপুর-২ আসনে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরন বলেন, ‘বিএনপি গণমানুষের দল। তাই জনগণের কল্যাণে বিএনপি সব সময় কাজ করে। বিএনপি গণতন্ত্রের জন্য কাজ করে। এ জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আর সবার সহযোগিতায় আমরা বিজয়ী হব, ইনশাআল্লাহ।’
এ ব্যাপারে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাদের আদর্শ ও রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘শরীয়তপুরের জনগণ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের প্রত্যাশায় সামনে এগিয়ে এসেছে। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা বিজয়ী হলে শরীয়তপুরকে একটি আধুনিক বাণিজ্যিক হাবে পরিণত করে একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।’
এ ব্যাপারে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু বলেন, ‘বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে মনোনয়নের প্রতিযোগিতা থাকলেও কোনো গ্রুপিং বা প্রতিহিংসা নেই। দল মনোনয়ন প্রদানের পর শরীয়তপুর-১ আসনে সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনে সফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে বিজয়ী করতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল