মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা প্রতিনিধি ১২ জানু ২০২৬ ০৪:০১ পি.এম
পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, পা ভাঙার ঘটনা
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাসির উদ্দিন পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক। তিনি একই এলাকার মো. শাহজাহানের ছেলে। অভিযুক্ত নুর আলম একই এলাকার ফজলে করিমের ছেলে এবং সদর ইউনিয়ন বিএনপির কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো জামায়াতে ইসলামীর মহিলা শাখার তিন থেকে চারজন কর্মী সাংগঠনিক দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে কাজ করছিলেন। এ সময় তারা রুহিতা এলাকার বিএনপি কর্মী নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে তিনি তাদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন। বিষয়টি উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে জানার পর নাসির উদ্দিন ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছামাত্রই নুর আলম তার ওপর অতর্কিত হামলা চালান। এতে নাসির উদ্দিনের ডান পা ভেঙে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) অর্থোপেডিক বিভাগে রেফার করেন।
আহত নাসির উদ্দিন বলেন, “ঘটনার কথা শুনে আমি সেখানে যাই। আমাকে দেখেই নুর আলম অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে এবং ‘কারা সাপোর্ট করো’—এমন কথা বলে হঠাৎ হামলা চালায়।”
অভিযুক্ত নুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছগীর হোসেন বলেন, “কথাকাটাকাটির এক পর্যায়ে বিএনপির সমর্থক নুর আলম জামায়াতে ইসলামীর নাসির উদ্দিনের ওপর হামলা করে পা ভেঙে দিয়েছে। কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে, এভাবে হামলা করা ঠিক নয়।”
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাসুদুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সময়ে কোনো ব্যক্তির ওপর হামলা কাম্য নয়। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে।”
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা মুঠোফোনে বলেন, “রাজনৈতিক বিষয় নিয়ে একটি ঝামেলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার