মঙ্গলবার ১৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

পাথরঘাটায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইআই ইআই প্রকল্পের সমাপনী সভা

পাথরঘাটায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইআই ইআই প্রকল্পের সমাপনী সভা পাথরঘাটায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইআই ইআই প্রকল্পের সমাপনী সভা

 

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পাথরঘাটা উপজেলায় বাস্তবায়িত ইআই ইআই প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সংগ্রাম-এর বাস্তবায়নে, সি ডি ডি (CDD)-এর সহযোগিতায় এবং লিলিয়ান ফন্টস (Lilian Fonds)-এর আর্থিক সহায়তায় প্রকল্পের আওতায় কর্মরত ২১ জন স্টাফের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রকল্পটি ২০২৪ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৫ সালের ৩১ জুলাই প্রাথমিক মেয়াদ শেষ করে। যদিও প্রকল্পটি আরও ছয় মাসের জন্য বর্ধিত হয়েছে, তবে প্রকল্পে কর্মরত স্টাফদের চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হচ্ছে।
শূন্য থেকে ১২ বছর বয়সী প্রতিবন্ধী শিশুদের কেন্দ্র করে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় জরিপের মাধ্যমে প্রায় ৯০০ শিশুকে শনাক্ত করে সহায়তার আওতায় আনা হয়। শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়েছে এবং স্কুল ড্রেস, খাতা-কলম ও জুতা সরবরাহ করা হয়েছে।
প্রকল্পের অংশ হিসেবে কমিউনিটি রিসোর্স সেন্টার (সিআরসি) গঠন করা হয়, যেখানে নিয়মিত থেরাপি সেবা দেওয়া হয়েছে। ‘চাইল্ড লক বুক’-এর মাধ্যমে শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে শিশুদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ দেওয়া হয়েছে এবং সেগুলো ঘরে সহজে ব্যবহারযোগ্য করতে পরিবেশগত পরিবর্তন আনা হয়েছে।

 

শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পরিবারকে হাঁস-মুরগি পালন ও সবজি চাষে অনুদান সহায়তা দেওয়া হয়। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিশুদের সামাজিক ও মানসিক বিকাশে বিভিন্ন দিবস উদযাপন, খেলাধুলার আয়োজন এবং সিআরসি গুলোতে ক্রীড়া ও শিক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছে।

 

প্রকল্পের মাধ্যমে পাথরঘাটার প্রতিবন্ধী শিশুদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রতিবন্ধিতা বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটির মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাঁদের মতে, পাথরঘাটা উপজেলা ধীরে ধীরে একটি প্রতিবন্ধীবান্ধব এলাকায় রূপ নিচ্ছে।

সমাপনী সভায় সংগ্রামের উপনির্বাহী পরিচালক চৌধুরী মোঃ মঈন প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য সি ডি ডি (CDD) ও লিলিয়ান ফন্টস (Lilian Fonds)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

news image

ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল;  শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।

news image

জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত

news image

বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান'  লঞ্চে ভ্রমণ!

news image

বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত

news image

কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও

news image

মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।-  এম রশিদুজ্জামান মিল্লাত 

news image

ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি 

news image

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন

news image

ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ

news image

গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ

news image

জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

news image

পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা

news image

জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।